ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির ভারসাম্য আনতে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। তবে বাংলাদেশের কাছে নিজেদের এয়ারবাস বিক্রির আশা ছাড়ছে না ফ্রান্স। দেশটির রাষ্ট্রদূত মারি মাসদুপে আশা করছেন, বোয়িংয়ের পাশাপাশি বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হবে এয়ারবাসও।









