বিগত তিনটি জাতীয় নির্বাচনে বিতর্কিত প্রতিবেদন দেয়া পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে যথার্থ মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলীম। যারা নিরপেক্ষতা বজায় রেখেছে, তারা নতুন করে নিবন্ধন পাবে বলেও মনে করেন তিনি। তবে নিবন্ধন বাতিল হওয়া পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান মনে করেন, ঢালাওভাবে সবার নিবন্ধন বাতিল করা উচিত হয়নি।








