চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে কবরীকে ঘিরে তিন দিনের উৎসব

১৯ জুলাই ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে কবরীর ৭৫তম জন্মবার্ষিকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 17, জুলাই 2025
in বিনোদন
A A
প্রফুল্ল নারী হাসি, লাল হেলিকোনিয়া ফুলের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত কিংবদন্তী চিত্রনায়িকা সারাহ বেগম কবরী। তাকে হারানোর চার বছর পূর্ণ হয়েছে এ বছর এপ্রিলে। ২০২১ সালে ‘দুই জীবন’ এর নায়িকা পাড়ি জমান অনন্তলোকে। আসছে ১৯ জুলাই তার ৭৫তম জন্মবার্ষিকী।

কবরীর ৭৫তম জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। ১৯ থেকে ২১ জুলাই কবরী অভিনীত তিনটি চলচ্চিত্র ছাড়াও চ্যানেল আইয়ে থাকছে আরো বিভিন্ন আয়োজন, এমনটাই জানিয়েছে টেলিভিশনটির অনুষ্ঠান বিভাগ।

জানা যায়, ১৯ জুলাই ‘মাসুদ রানা’, ২০ জুলাই ‘বধু বিদায়’ এবং ২১ জুলাই কবরী অভিনীত ‘বিনিময়’ চলচ্চিত্র দেখানো হবে চ্যানেল আইয়ের পর্দায়।

চলচ্চিত্রের পাশাপাশি তিন দিনব্যাপী সম্প্রচারিত হবে কবরী অভিনীত চলচ্চিত্রের গান নিয়ে ‘এবং সিনেমার গান’, ২০ জুলাই বিকাল ৫টা ৫০ মিনিটে আবদুর রহমান-এর গ্রন্থনা ও উপস্থাপনায় কবরীর শেষ সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘কিউট সাময়িকী’। ২১ জুলাই মৌসুমীর উপস্থাপনায় অভিনেত্রী কররীর পঞ্চাশ বছরের অভিনয় জীবন নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘অভিনেত্রীর পঞ্চাশ বছর’ প্রচারিত হবে দুপুর ১২টা ৫ মিনিটে, পরিচালনায় আবদুর রহমান।

সাদামাটা বালিকা মিনা থেকে হয়ে উঠেছিলেন বাংলার কবরী। কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন শুধু অভিনয় গুণ দিয়ে। ১৯৬৪ সালে সবেমাত্র উচ্চমাধ্যমিকের ছাত্রী থাকা অবস্থায় যুক্ত হয়েছিলেন সিনেমায়। তখন আর কতো বয়স! স্কুল, পড়াশোনার বাইরে একটু আধটু নাচ করেন! অথচ সেই সময়েই প্রখ্যাত পরিচালক সুভাষ দত্তের আবদার, তাকে অভিনয় করতে হবে চলচ্চিত্রে!

মায়ের অনিচ্ছা, কিন্তু বাবার আছে সমর্থন! সেই শুরু। ‘সুতরাং’ দিয়ে! আর পেছনে ফিরতে হয়নি। চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় পা রেখেই মিনা হয়ে উঠেন কবরী! নতুন নাম, নতুন কাজ, নতুন চ্যালেঞ্জ!

নতুন দাঁত উঠা শিশুর হাসি, সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ এরপর একে একে হীরামন, সুজন সখী, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক সহ জহির রায়হানের তৈরি উর্দু ছবি ‘বাহানা’ এবং ভারতের কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি ‘তিতাস একটি নদীর নাম’ এ দুর্দান্ত অভিনয় করে একেবারের ঘরের মেয়ে হয়ে উঠেন কবরী। চলচ্চিত্রের মানুষের কাছে ‘মিষ্টি মেয়ে’!

ষাটের মাঝামাঝি থেকে সত্তর ও আশির দশক মাতিয়ে রেখেছেন তিনি। শুধু অভিনয় নয়, চলচ্চিত্র পরিচালনাতেও সুনাম কুড়িয়েছেন কবরী। রাজনীতিতে নাম লিখিয়েও পেয়েছেন সফলতা। একবার হয়েছেন সংসদ সদস্য।

অসুস্থ হওয়ার ঠিক ক’দিন আগেই কবরী শেষ করেন তার পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং। ডাবিং ও সম্পাদনার কাজ করছিলেন। ছবিতে কবরী নিজেও অভিনয় করেছেন। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন সাবিনা ইয়াসমিন। ছবিটি আছে মুক্তির প্রতীক্ষায়।

Tags: উপস্থাপককবরীজন্মদিননির্মাতালিড বিনোদনসিনেমাসুতরাং
Previous Post

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

Next Post

দুই বিশ্বকাপজয়ী রাসেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন

Next Post
রাসেল ক্রিকেট মাঠে বল ছুঁড়ে দিচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বিশ্বকাপজয়ী রাসেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন

গোপালগঞ্জে যৌথ অভিযানে আটক ২০, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে যৌথ অভিযানে আটক ২০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT