চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পর্দায় ভাই-বোনের ট্র্যাজিক মহাকাব্য ‘আলী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 17, জুলাই 2025
in বিনোদন
A A
বড়পর্দায় ভাই-বোনের ট্র্যাজিক মহাকাব্য ‘আলী’ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ের কোলে বেড়ে ওঠা দুই ভাই-বোন আলী ও রশ্নির বিয়োগান্তক অথচ অনুপ্রেরণামূলক গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘আলী’।

বিপ্লব হায়দার পরিচালিত এই সিনেমায় ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং রশ্নির চরিত্রে আছেন প্রতিজ্ঞা। তাদের সঙ্গে আরও অনেক তারকা শিল্পী এই চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘আলী’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল (শুক্রবার, ১৮ জুলাই)।

সিনেমার গল্পে দেখা যাবে, রশ্নি স্বপ্ন দেখে ঢাকায় পড়াশোনা করে স্বাবলম্বী হতে, কিন্তু তার ভাই আলী চায় না শহরের অনিরাপদ পরিবেশে তার বোন পা রাখুক। এক ভয়াবহ দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এই দুই আত্মার আত্মীয়।

বাকপ্রতিবন্ধী আলী এরপর বেঁচে থাকার এক কঠিন সংগ্রামে নামে। নির্যাতন, নিঃসঙ্গতা, অবিচার আর ঘৃণার মাঝেও সে হার মানে না।

অন্যদিকে, রশ্নিও ভাইয়ের জন্য অপেক্ষা করে, তাকে খোঁজে এবং তার জন্য লড়াই করে চলে। এই চলচ্চিত্র ভাই-বোনের ভালোবাসার এক অন্যরকম গল্প তুলে ধরেছে, যেখানে শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে মানবিক সম্পর্ক।

নির্মাতা বিপ্লব হায়দারের যাত্রা শুরু হয়েছিল ক্যামেরা সহকারী হিসেবে। ছোট পর্দা থেকে তিনি বড় পর্দায় এসেছেন। তার প্রথম চলচ্চিত্র ‘ভয়াল’ মুক্তির পর এটি তার দ্বিতীয় বড় পর্দার কাজ ‘আলী’।

চলচ্চিত্রটি নিয়ে দারুণ আশাবাদী অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি বলেন, ‘এই নাটকটি আমার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে। ভাই-বোনের ভালোবাসার এ এক অন্যরকম গল্প। আমরা সবাই অনেক চেষ্টা করেছি। কাজটি নিয়েও অনেক আশাবাদী। আশা করি দর্শক আমাদের কাজটি অনেক পছন্দ করবেন।’

‘আলী’ চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ভাই-বোনের অটুট বন্ধন এবং প্রতিকূলতার মাঝেও টিকে থাকার এক অসাধারণ বার্তা নিয়ে আসবে বলে আশা করছেন ইরফান সাজ্জাদ।

ইরফান সাজ্জাদ এবং মিলিতা মেহজাবিন অর্পা ছাড়াও ‘আলী’ সিনেমায় অভিনয় করেছেন কাজী হায়াৎ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল, পারভেজ সুমন, নোমিরা আহমেদসহ আরও অনেক জনপ্রিয় তারকা।

Tags: আলীইরফান সাজ্জাদকাজী হায়াৎপারভেজ সুমনমিশা সওদাগরশওকত সজলশতাব্দী ওয়াদুদ
Previous Post

প্রথমবার সিরিজ জয়ের স্মৃতি নিয়ে ফিরেছেন লিটন-মিরাজরা

Next Post

বয়সের ভারে শুটিং করতে সমস্যা হচ্ছে সালমানের!

Next Post
সালমান খান বয়সের ভারে শুটিং করতে সমস্যা হচ্ছে, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়সের ভারে শুটিং করতে সমস্যা হচ্ছে সালমানের!

গোপালগঞ্জে সংঘর্ষের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT