চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেদী-তামিমের ক্যারিয়ারসেরায় শ্রীলঙ্কায় প্রথম সিরিজ জয় বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 অপরাহ্ন 16, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দল এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দেশে বা বাইরে যে কোনো সংস্করণে সিরিজ জিতলেও শ্রীলঙ্কার মাটিতে কখনও তা করতে পারেনি। লিটন দাসের অধিনায়কত্বে টি-টুয়েন্টিতে সেই কাজটি করল লাল-সবুজের প্রতিনিধিরা। শেখ মেহেদী হাসান ও তানজিদ হাসান তামিমের ক্যারিয়ার সেরা বোলিং ও ব্যাটিংয়ের নৈপূন্যে শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে জিতে প্রথম কোনো সিরিজ জিতেছে বাংলাদেশ।

প্রথমে শেখ মেহেদী হাসানের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ক্যারিয়ার সেরা ব্যাটিং করেছেন বাঁহাতি ওপেনার তানজিদ তামিম। চার ওভারে এক মেডেনে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন মেহেদী। এরপর ব্যাটিংয়ে তামিম ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় ম্যাচে ৮৩ রানে জেতার পর শেষ ম্যাচে ৮ উইকেটে জিতল বাংলাদেশ।

টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আশালাঙ্কা। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে স্বাগতিকেরা। জবাবে ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

বাংলাদেশের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তামিম। তিনি ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ম্যাচজয়ী ইনিংস খেলেছেন। তার আগে ২৬ বলে ৩২ রানের দুর্দান্ত ভিত গড়ে দিয়ে যান অধিনায়ক লিটন দাস। এছাড়া তাওহিদ হৃদয় ২৭ রানে অপরাজিত থাকেন। অবশ্য ইনিংসের শুরুর বলেই শূন্য রানে বিদায় নেন পারভেজ ইমন।

এরআগে প্রথম ওভারে শরিফুল ইসলামের বলে ঝড় তোলার চেষ্টা করেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। তবে প্রথম পাঁচ বলে ১৪ রান আসলেও শেষ বলে ক্যাচ দিয়ে ফেরেন কুশল। ৪ বল খেলে ৬ রান আসে তার থেকে। দ্বিতীয় ওভারে দলে ফেরা শেখ মেহেদী প্রথম বল মোকাবেলা করা কুশল পেরেরাকে প্রথম স্লিপে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। তৃতীয় ওভারে শরিফুলের তৃতীয় বলে নিশাঙ্কার আকাশে তুলে দেয়া বলের ফ্লাইট বুঝতে না পেরে ক্যাচ ছাড়েন তানজিম সাকিব, পরের বলে মোস্তাফিজুর রহমান দিনেশ চান্দিমালের ক্যাচ ছেড়ে দেন।

পাওয়ার প্লের পঞ্চম ওভারে এসে শেখ মেহেদীর আরেক আঘাত। এবার এ স্পিনার সাজঘরে পাঠান চান্দিমালকে। মিড উইকেটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন, সেটা ধরতে ভুল করেনি জাকের আলী অনিক। পাওয়ার প্লে শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৪০ রানে ৩ উইকেট। পাওয়ার প্লে শেষে কিছুটা রান তোলার তাড়ায় ছিল লঙ্কানরা। এ সময় শেখ মেহেদীর আবার আঘাত। এবার সাজঘরে ফেরেন অধিনায়ক আশালাঙ্কা, করেন মাত্র ৩ রান। ১১তম ওভারে আবার মেহেদীর আঘাত। এবার আউট করেন ঝড়ো ৪৬ রান করা ওপেনার পাথুম নিশাঙ্কাকে। ৩৯ বলে এ ইনিংস আসে নিশাঙ্কার থেকে।

শামীম হোসেন পাটোয়ারি বলে আসলে স্বাগতিকদের আরেক উইকেট পড়ে। তিনি আউট করেন কামিন্দু মেন্ডিসকে, ১৫ বলে ২১ করেন এ বাঁহাতি ব্যাটার। এরপর কিছুটা সময় লঙ্কানরা ব্যাট করলেও পরে মোস্তাফিজুর রহমান এসে সাজঘরে পাঠান জেফরি ভ্যানডার্সিকে।

মোস্তাফিজুর রহমান ১৬ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। এছাড়া শামীম পাটোয়ারি ও শরিফুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।

Tags: ইমনকামিন্দুতামিমনিশাঙ্কাবাংলাদেশবিসিবিমেহেদীমোস্তাফিজলিটনলিড স্পোর্টসশ্রীলঙ্কাহৃদয়
Previous Post

সাফ চ্যাম্পিয়নশিপে ভেন্যু পরিবর্তন, খেলা হবে যেখানে

Next Post

ক্যারিয়ারসেরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন মেহেদী

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মেহেদী হাসান মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারসেরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন মেহেদী

নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করছে, জনসমাগমের মধ্যে বক্তা বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT