চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন মাসের জন্য বেলিংহামকে পাচ্ছে না রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 16, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে, জার্সি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালের নভেম্বরে লা লিগায় রায়ো ভায়কানোর বিপক্ষে খেলতে নেমে কাঁধের চোটে পড়েন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও চোট থেকে পুরোপুরি সেরে উঠেননি তিনি। খেলেছেন ফিফা ক্লাব বিশ্বকাপেও। এবার বাধ্য হয়েই তাকে যেতে হচ্ছে ছুরি-কাঁচির নিচে। আগামী তিন মাসের জন্য ইংলিশ মিডফিল্ডারকে পাচ্ছে না রিয়াল।

ইউরোপের গণমাধ্যমে খবর, বুধবার লন্ডনের একটি হাসপাতালে তার বাম কাঁধের অস্ত্রোপচার হবে। সেরে উঠতে ১০-১২ সপ্তাহ সময় লাগবে তার। ২২ বর্ষী এই ইংলিশ তারকা ২০২৩ সালে রিয়ালে আসার পর থেকেই কাঁধের সমস্যায় ভুগছিলেন।

ফিফা ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়ে পাচুকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আবারও কাঁধের অস্বস্তিতে পড়েন বেলিংহাম। এরপরই সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের। ওই ম্যাচের পরই নিজের অস্ত্রোপচারের কথা জানিয়ে বলেছিলেন, ‘টুর্নামেন্ট শেষে আমি অস্ত্রোপচারের জন্য যাবো। বিশেষ করে এখানকার তীব্র গরমে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি। অস্ত্রোপচারের পর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারলেই আমি সবচেয়ে বেশি খুশি হবো।’

২০২৩-২৪ মৌসুমের গ্রীষ্মে রিয়ালে এসে এখন পর্যন্ত একটি করে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন বেলিংহাম। লস ব্লাঙ্কোসদের হয়ে তিনি ৫৮ ম্যাচে ১৫টি গোল করেছেন এবং সমসংখ্যক গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে।

নতুন কোচ জাভি আলোনসো নেতৃত্বে আগামী ৯ আগস্ট মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। তারকা মিডফিল্ডারকে আট ম্যাচে পাচ্ছেন না স্পেনিয়ার্ড কোচ আলোনসো। অক্টোবরের শুরুতে দলের সাথে যুক্ত হবেন জুড।

Tags: অস্ত্রোপচারবেলিংহামরিয়াললন্ডনলিড স্পোর্টস
Previous Post

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা-ভাঙচুর

Next Post

গোপালগঞ্জ ইস্যুতে যা বললেন তাসনিম জারা

Next Post
তাসনিম জারা গোপালগঞ্জ ইস্যুতে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ ইস্যুতে যা বললেন তাসনিম জারা

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ প্যাকেজের অব্যয়িত অর্থ ফেরতের বিষয়ে সতর্কতা ধর্ম মন্ত্রণালয়ের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT