চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন-হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 16, জুলাই 2025
in - টপ লিড নিউজ, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন লাগার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামে পুলিশের গাড়িতে আগুন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এন‌সি‌পির গোপালগঞ্জ সফর ও সমাবেশকে ঘিরে আজ সকালথেকেই স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও চাপা উত্তেজনা বিরাজ করছিল।

বিবিসি বাংলা জানিয়েছে, আজ (১৬ জুলাই) বুধবার সকাল ১০টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এনসিপি ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন মানুষ একত্রিত হয়ে পুলিশের গাড়ির ওপর আক্রমণ করে এবং এতে একজন পুলিশ সদস‌্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ জেলাতে প্রবেশপথে টেকেরহাট নামক স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা অবস্থান নিয়েছে বলেও জানা গেছে।

আজ বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জে পদযাত্রা শুরু করে এনসিপি নেতা-কর্মীরা। পহেলা জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই কর্মসূচির অংশ হিসেবে আগেই গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দেয় এনসিপি।

এই বিষয়ে গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের তিনি লিখেছেন, ‘১৬ জুলাই…মার্চ টু গোপালগঞ্জ’।

ওই পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও লেখেন, ‘আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১ টায়।’

Tags: আগুনভাঙচুর
Previous Post

২০১৯ এর পর সবচেয়ে বেশি দর্শক দেখেছে এবারের উইম্বলডন ফাইনাল

Next Post

শহীদ আবু সাঈদের হত্যাকারীদের গ্রেপ্তারসহ শাস্তি দাবি

Next Post
শহীদ আবু সাঈদের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ আবু সাঈদের হত্যাকারীদের গ্রেপ্তারসহ শাস্তি দাবি

বাংলাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদে মানুষজন রাস্তায় অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ আবু সাঈদের পরিবার চান, নতুন বাংলাদেশে আর যেন মায়ের বুক খালি না হয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT