চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুপ্রেরণার বাতিঘর রবিনের ঘুরে দাঁড়ানোর গল্প

এসএসসির সাধারণ ফল থেকে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 15, জুলাই 2025
in শিক্ষা
A A
অনুপ্রেরণার বাতিঘর রবিনের ঘুরে দাঁড়ানোর গল্প- Mehrab Hosain Robin PHD LaTech

অনুপ্রেরণার বাতিঘর রবিনের ঘুরে দাঁড়ানোর গল্প

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে হাজারো শিক্ষার্থীর মুখে হাসি ফুটেছে, আবার লক্ষাধিক শিক্ষার্থী আশানুরূপ ফল না পেয়ে হতাশায় নিমজ্জিত। যখন চারপাশের চাপ আর ভবিষ্যতের দুশ্চিন্তা তরুণদের ঘিরে ধরে, ঠিক তখনই একটি গল্প হতে পারে অনুপ্রেরণার বাতিঘর।

এ গল্প লক্ষ্মীপুরের এক সাধারণ গ্রামের ছেলে মেহরাব হোসেন রবিনের, যিনি এসএসসিতে ইংরেজিতে ‘সি’ গ্রেড পেয়েও আজ আমেরিকার লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে ফুল-ফান্ডিং স্কলারশিপ নিয়ে সাইবারস্পেস ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি করছেন।

রবিনের যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে, লক্ষ্মীপুরের দালালার বাজার এন. কে. উচ্চ বিদ্যালয় থেকে। বিজ্ঞান বিভাগে তার জিপিএ ছিল মাত্র ৩.৮৮, যেখানে সবচেয়ে বড় বাধা ছিল ইংরেজিতে প্রাপ্ত ২.০ (সি গ্রেড)। কাছের বন্ধুদের প্রায় সবাই যখন জিপিএ-৫ বা তার কাছাকাছি ফলাফল অর্জন করে, তখন রবিনের হাতে ছিল একরাশ হতাশা আর তিরস্কার।

তিনি বলেন, ‘‘পরিবার আমার ওপর এতটাই হতাশ হয়ে পড়েছিল যে, তাদের ধারণা জন্মেছিল আমি জীবনে কিছুই করতে পারব না। ভালো কলেজে ভর্তির সুযোগ না পেয়ে অনেকটা জোর করেই বাবা আমাকে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি করান।’’

পলিটেকনিক জীবনে চারপাশের অবহেলা রবিনের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল। কিন্তু এখানেই তিনি ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। রবিন তার শক্তির জায়গা (গণিত) এবং দুর্বলতার জায়গাগুলো (ইংরেজি ও যোগাযোগে জড়তা) চিহ্নিত করেন। দুর্বলতা কাটাতে তিনি ডিবেট ক্লাব, টিআইবি-এর ইয়েস গ্রুপ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে যোগ দেন। এই কঠোর পরিশ্রমের ফল তিনি পান ২০১২ সালে, যখন ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ৪.০০ এর মধ্যে ৩.৬০ সিজিপিএ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।

ডিপ্লোমা শেষে ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন করেন রবিন। এই সময়েই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সফল ব্যক্তিদের সংস্পর্শে এসে তার মনে বিদেশে পড়ার স্বপ্ন উঁকি দেয়। কিন্তু সবচেয়ে বড় বাধা ছিল সেই পুরোনো শত্রু—ইংরেজি। প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে তিনি সরকারি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং আপওয়ার্কে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করেন। তবে জিআরই ও আইইএলটিএস-এ বারবার ব্যর্থতা তার পথ আগলে ধরে।

চাকরির পাশাপাশি রবিন ইংরেজি শেখার চেষ্টা চালিয়ে যান। অবশেষে ২০২১ সালে তার চাকরির অভিজ্ঞতা ও ভারতীয় আইসিসিআর স্কলারশিপের জন্য আবেদন কাজে দেয়। তিনি ভারতের দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (ডিটিইউ) থেকে সিগন্যাল প্রসেসিং অ্যান্ড ডিজিটাল ডিজাইন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। এই সময়ে তার ৩টি আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশিত হয়, যা তার একাডেমিক প্রোফাইলকে শক্তিশালী করে তোলে।

২০২৩ সালে দেশে ফিরে চ্যানেল আই-তে পুনরায় যোগদানের পাশাপাশি বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য আবেদন করতে থাকেন রবিন। তার চেষ্টা সফল হয়। তিনি স্যাম হিউস্টন স্টেট ইউনিভার্সিটি, ডাকোটা স্টেট ইউনিভার্সিটি এবং লুইজিয়ানা টেক ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার সুযোগ পান। অবশেষে লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে ফুল-ফান্ডিং স্কলারশিপের সুযোগ গ্রহণ করে ২০২৪ সালের ফল সেমিস্টারে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি পোস্ট-কোয়ান্টাম সাইবার সিকিউরিটি এবং ব্লকচেইন নিয়ে গবেষণা করছেন।

যারা আজকের ফলাফলে হতাশ, তাদের উদ্দেশ্যে মেহরাব হোসেন রবিন বলেন, ‘‘গ্রামের এক সাধারণ স্কুল থেকে কোনোরকমে পাশ করা, ইংরেজিতে আতঙ্ক নিয়ে বেড়ে ওঠা এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি সব বাধা পেরিয়ে আজ আমেরিকায় ফুল-ফান্ডিং নিয়ে পিএইচডি করতে পারে, তাহলে সঠিক লক্ষ্য, কঠোর পরিশ্রম আর অপমানকে শক্তিতে রূপান্তর করার মানসিকতা থাকলে তোমরাও পারবে। হতাশ হয়ো না। নিজের উপর বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো। স্বপ্ন পূরণ হবেই।’’

Tags: উচ্চ শিক্ষাপিএইচডিস্কলারশিপ
Previous Post

এক ম্যাচে দুই মাঠ, শান্তির হ্যাটট্রিক, ভুটানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের

Next Post

কলাপাড়ায় ডাকাতির সময় আমেরিকা প্রবাসী নববধূকে দলবদ্ধ ধর্ষণ

Next Post
কলাপাড়ায় ডাকাতির সময় আমেরিকা প্রবাসী নববধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলাপাড়ায় ডাকাতির সময় আমেরিকা প্রবাসী নববধূকে দলবদ্ধ ধর্ষণ

জামায়াতে ইসলামী নেতা এক ব্যক্তির ছবি, পাগড়ি পরা ও হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই শহীদদের রক্ত ঋণ পরিশোধ করতে হবে: গোলাম পরওয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT