চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাচসাসে আবেগে ভাসলেন অভিনেত্রী আনোয়ারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 15, জুলাই 2025
in বিনোদন
A A
অভিনেত্রী আনোয়ারা বাচসাসে আবেগে ভাসলেন, হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এর প্রথম পর্বে অংশ নিয়ে নিজের অভিনয়জীবনের স্মৃতিচারণ করেন অভিনেত্রী আনোয়ারা বেগম। সেসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে তিনি বলেন, “বাচসাস আমার অনেক আপন। এই আয়োজনে এসে যে চোখের পানি ঝরেছে, তা গ্লিসারিন নয়—এটি শ্রদ্ধা ও সম্মানের প্রকাশ।”

সোমবার (১৪ জুলাই) বিকেলে মগবাজারে বাচসাস কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। দোয়েল ওটিটির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।

চ্যানেল আই সাংবাদিক সম্মেলনে সাংবাদিক ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানের শুরুতেই আনোয়ারা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।

আনোয়ারা বলেন, “বাচসাস আমাকে যে সম্মান দিয়েছে, তা মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে।” এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা, অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, “আনোয়ারা বেগমকে দিয়ে ‘মিট দ্য প্রেস’-এর যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। নিয়মিত এই আয়োজন চলবে, যেখানে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতের গুণীজনেরা অংশ নেবেন।”

সাধারণ সম্পাদক রাহাত সাইফুল জানান, “আনোয়ারা শুধু অভিনেত্রী নন, তিনি আমাদের চলচ্চিত্র ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তার চোখের জল আমাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক।”

অভিনেত্রী আনোয়ারা বাচসাস সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাচসাস সহ-সভাপতি লিটন রহমান ও সালাম মাহমুদ, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, সদস্য হাফিজ রহমান, পান্থ আফজাল ও নিয়াজ মোর্শেদ শুভ।

উল্লেখ্য, আনোয়ারা বেগম ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মা (১৯৭৭), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), কসাই (১৯৮০) ও লাল কাজল (১৯৮২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য চারবার বাচসাস পুরস্কারে ভূষিত হয়েছেন।

Tags: আনোয়ারাবাচসাসমিট দ্য প্রেসলিড বিনোদনসিনেমা
Previous Post

মিলানের নতুন অধ্যায়ে ‘খুশি’ মদ্রিচ

Next Post

এনবিআর: আরো ৯ কর কর্মকর্তা বরখাস্ত

Next Post
নতুন ভবনে এনবিআর অফিসের দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এনবিআর: আরো ৯ কর কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংকের ভবন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ হাজার ৩৬৭ জন প্রবাসী ভোটার তালিকায় যুক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT