চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাদেজার মহাকাব্যিক ইনিংসের পরও ভারতের হার, এগিয়ে গেল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 অপরাহ্ন 14, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকাল সিরিজের তৃতীয় ম্যাচ ভারতকে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। এ ম্যাচে নতুন অধিনায়ক শুভমন গিলের দল হেরেছে ২২ রানে। ম্যাচসেরা হয়েছেন বেন স্টোকস। ম্যাচে ২১১ ক্যাচ ধরে রাহুল দ্রাবিড়কে পার করে ক্যাচের নতুন রেকর্ড গড়েছেন রুট।

ভারতের এ হার তীরে এসে তরী ডুবানোর মত। ১১২ রানে ৮ উইকেট হারানোর পর দলকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন জাদেজা। রেড্ডির সাথে ৩০, বুমরাহর সাথে ৩৫ ও সিরাজের সাথে ২৩ রানের জুটি গড়ে জয় থেকে মাত্র ২৩ রান দূরে ভারত। তখন শোয়েব বশিরের বলে ডিফেন্ড করারও বল এসে স্টাম্পে লাগে, বেল পড়লেই জয়ের আনন্দে মাতোয়ারা হন ইংল্যান্ডের খেলোয়াড়েরা।

লর্ডসে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। প্রথম ইনিংসে ২৮৭ রান তুলে অলআউট হয় ইংলিশরা। জবাবে ভারতও প্রথম ইনিংসে ৩৮৭ রান তুলে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ইনিংসে বিপর্যয় ঘটে, বেন স্টোকসের দল অলআউট হয় ১৯২ রানে। ১৯৩ রানের জয়ের লক্ষ্যে নেমে বিপর্যয়ে পড়ে শুভমন গিলের দল। ভারত ১৭০ রানে অলআউট হলে ইংল্যান্ড জয় পায় ২২ রানে।

প্রথম ইনিংসে জো রুটের ৩৭তম সেঞ্চুরি, ব্রাইডন কার্সের ৫৬, জেমি স্মিথের ৫১ ও ওলি পোপের ৪৪ রানে ভর করে ৩৮৭ রানে থামে স্বাগতিক ইংল্যান্ড। ভারতের জাসপ্রিত বুমরাহ নেন ৫ উইকেট। এছাড়া মোহাম্মদ সিরাজ ও নীতিশ কুমার রেড্ডি ২টি করে উইকেট নেন।

ভারত প্রথম ইনিংসে জবাব দিতে নেমে থামে ওই ৩৮৭ রানে। লোকেশ রাহুলের সেঞ্চুরি, রিশভ পান্ট ৭৪ ও রবীন্দ্র জাদেজা ৭২ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের ক্রিস ওকসের ৩টির পর জফরা আর্চার ও বেন স্টোকস নেন ২টি করে উইকেট।

সমানে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের কোনো ব্যাটারই ভালো স্কোর করতে পারেননি। সর্বোচ্চ ৪০ রান আসে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রুটের থেকে। স্টোকসের থেকে আসে ৩৩ রান, ২২ রান করেন ওপেনার জ্যাক ক্রোলি। ওয়াশিংটন সুন্দর নেন ৪ উইকেট। এছাড়া বুমরাহ ও সিরাজ নেন ২টি করে উইকেট।

১৯৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতও পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ইনিংস কামড়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন জাদেজা। তাকে দীর্ঘ সময় সঙ্গ দেন বুমরাহ ও সিরাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন রাহুল। আর্চার ও স্টোকস ৩টি করে উইকেট নেন, ২টি উইকেট নেন কার্স। এ জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

Tags: অ্যান্ডারসনইংল্যান্ডজাদেজাটেন্ডুলকারবুমরাহভারতরাহুলরুটলিড স্পোর্টসসিরাজ
Previous Post

সিরিয়ায় বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের সংঘর্ষে নিহত ৩০

Next Post

দেশে অপরাধ ব্যাপক হারে বেড়েছে, এ দাবি পুরোপুরি সত্য নয়: অন্তর্বর্তী সরকার 

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে অপরাধ ব্যাপক হারে বেড়েছে, এ দাবি পুরোপুরি সত্য নয়: অন্তর্বর্তী সরকার 

বৃহৎ জনসমাগমের ছবি যেখানে মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অস্থিতিশীল হলে দায়ভার জামায়াত-শিবিরকে নিতে হবে: ছাত্রদল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT