চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকারীর ছুরিকাঘাতে অতিথি নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 14, জুলাই 2025
in আন্তর্জাতিক
A A
খাবার পরিবেশনের সময় ছুরিকাঘাতে একজন নিহতের ঘটনা, পুলিশ তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কর্ণাটকে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মুরগি খেতে চাওয়ায় নিমন্ত্রণকারীর বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে খাবার পরিবেশনকারী।

সোমবার ১৪ জুলাই ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের ইয়ারাগাত্তি তালুকের বাসিন্দা বিনোদ মালাশেট্টি তার বন্ধু অভিষেক কোপ্পাডের বিয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

বিনোদ মালাশেট্টি (৩০) কর্ণাটকের বেলাগাভি জেলায় তার বন্ধুর বিবাহোত্তর নৈশভোজে অতিরিক্ত মুরগি দাবি করায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

জানা যায় রবিবার (১৩ জুলাই) অভিষেকের খামারে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।

প্রতিবেদন অনুসারে বিনোদ খাবার পরিবেশনকারী ভিট্টল হারুগোপ্পের কাছে খাওয়ার সময় আরও মুরগি চেয়েছিলেন। বিনোদ অভিযোগ করেছিলেন, যে খাবার খুব কম ছিল। এর ফলে বিনোদ এবং ভিট্টলের মধ্যে ঝগড়া শুরু হয়।

রাগের বশে ভিট্টল পেঁয়াজ কাটার জন্য ব্যবহৃত রান্নাঘরের ছুরি দিয়ে বিনোদকে ছুরিকাঘাত করে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই বিনোদের মৃত্যু হয়।

ঘটনার পর, পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত করছে বলে জানা যায়।

Tags: কর্ণাটকছুরিকাঘাতবিয়ের অনুষ্ঠানহত্যা
Previous Post

‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত ভারতীয় মডেলের রহস্যজনক মৃত্যু

Next Post

দাউদকান্দিতে ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়: বাবার মৃত্যু

Next Post
কুষ্টিয়া জেলার মানচিত্রে শহর ও জেলা কেন্দ্রের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাউদকান্দিতে ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়: বাবার মৃত্যু

শোকপ্রকাশের জন্য গার্মেন্টস শ্রমিকের পরিবারের সদস্যরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্মেন্টস শ্রমিকের স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT