চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো দুই মাদ্রাসা ছাত্রের

হাকিম বাবুল by হাকিম বাবুল
9:42 অপরাহ্ন 13, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, শেরপুর
A A
মাইক্রোবাসের ধাক্কায় আহতদের দেখতে ভিড় করেছেন স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরের ঝিনাইগাতীতে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এসময় আরও একজন ছাত্র গুরুতর আহত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া-মধুটিলা সীমান্ত সড়কের রাংটিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলো, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১০) এবং জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১২)। আর আহত শিক্ষার্থী হলো, ফয়জুল আলিম (১১)। হতাহতরা সকলেই স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র বলে জানা যায়।

শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরনিকা আফরিন প্রমা দুই ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর অবস্থায় হাসপাতালে আনার পর ওই দুইজনের মৃত্যু ঘটেছে এবং একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, তিনজন মাদ্রাসা শিক্ষার্থী রাংটিয়া সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিলে তিনজনই গুরুতর আহত হয়। দ্রত তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

সন্ধ্যা ৭টার দিকে জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। আহত ফয়জুল আলিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইগাতী থানার ওসি আল-আমিন বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় জনতা মাইক্রোবাসটি আটক করে চালকসহ পুলিশের হাতে তুলে দেয়।

Tags: মাইক্রোবাসের ধাক্কামাদ্রাসা ছাত্র
Previous Post

লিটনের রানে ফেরা ও শামীমের তাণ্ডবে বাংলাদেশের ১৭৭

Next Post

পুলিশের অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১৫৬৮

Next Post
পুলিশের লোগো সহ পুলিশ সদস্যরা সারাদেশে অভিযান চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১৫৬৮

বাংলাদেশে বাস্কেটবলের অগ্রগতির ৭ বছর উদযাপন, খেলোয়াড়রা পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বাস্কেটবলের অগ্রগতির ৭ বছর উদযাপন করলো দেশি বলার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT