চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মিনিটে তৃষ্ণার গোল, টানা দুই জয় বাংলাদেশের

মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 অপরাহ্ন 13, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল জেতার পর উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচ শেষ মিনিটে জয় তুলেছে  বাংলাদেশ। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে ৩-২ গোলে নেপালের বিপক্ষে জিতেছে আফঈদা খন্দকারের দল। শেষ মিনিটে তৃষ্ণা রাণীর গোলে জিতে টেবিলের শীর্ষে বাংলাদেশ।

প্রথমার্ধে আক্রমণ, বল দখল বা গতি, সবদিক থেকেই এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম থেকেই আক্রমণের ধারা অব্যাহত রাখা দলটি প্রথম সাফল্য পায় ১৪ মিনিটে। লেফট উইং থেকে দুর্দান্তভাবে কাটানো বল জটলা পেরোয়, সেখান থেকে রাইট উইংয়ে পাওয়া বলে গোল করেন সিনহা জাহান শিখা। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথমার্ধ শেষ হওয়ার কাছাকাছি সময়ে আরও একটি গোল আদায় করে নেয় বাংলাদেশ। লেফট উইং থেকে বাঁ-পায়ের দুর্দান্ত ক্রসিংয়ে সুযোগ আসে, দুবারের প্রচেষ্টায় মোছাম্মৎ সাগরিকা গোল করেন। বিরতির আগে ২-০ গোলে এগিয়ে যায় বাংলার বাঘিনীরা।

৪৩ মিনিটে নেপালের গোলের সুযোগ আসলেও গোলকিপার স্বর্ণা রাণীর দৃঢ়তায় কোন বিপদ হয়নি। উল্টো অফসাইড না হলে আরেকটি গোল দিয়ে ফেলেছিলেন সাগরিকা। পরে ওই ব্যবধান রেখে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর কিছুটা খেই হারিয়ে ফেলেন নেপালের খেলোয়াড় সিমরান রায়। ৫৪ মিনিটের সময় লেফট উইং থেকে সাগরিকার আক্রমণ ঠেকাতে না পেরে হাতাহাতি শুরু করেন সিমরান। সাগরিকাও ছেড়ে কথা বলেননি, পরে দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।

সাগরিকার লাল কার্ডের পর অধিনায়ক আফঈদা খন্দকারকে তুলে নেন কোচ পিটার জেমস বাটলার। এরপর দুদলই বেশকিছু আক্রমণ গড়লেও জালের দেখা পাচ্ছিল না। ৭৪ মিনিটে শিখা নেপালের গোলকিপারকে একা পেলেও ব্যবধান বাড়াতে পারেননি।

৭৬ মিনিটে পেনাল্টি পায় নেপাল। প্রথমে স্বাগতিক গোলকিপার স্বর্ণা রাণী মন্ডলের সামনে গোল করতে পারেনি নেপাল। বাংলাদেশের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে যান, বিপত্তি বাধে, তখন পেনাল্টির বাঁশি বাজান রেফারি, পেনাল্টি থেকে গোল করেন আনিশা রায়। এক গোল শোধ করে অতিথিরা।

৮২ মিনিটে প্রায় সমতায় এসেছিল নেপাল, মীনা দেউবার শট লাগে বারে, গোলবঞ্চিত হয় দলটি। এরপর তৃষ্ণা রাণী বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ৮৬ মিনিটে সমতায় ফেরে নেপাল, গোল করেন মীনা দেউবা। ২-২ সমতা আসে ম্যাচে।

রোমাঞ্চের বাকি তখনও। নির্ধারিত সময়ের পর যোগ করা হয় সাত মিনিট। আক্রমণ পাল্লা তখন নেপালের দিকে। রেফারি শেষ মিনিটের বাঁশি বাজাবেন, ঠিক তখন উমেলা চাকমার রাইট উইং দিয়ে আক্রমণ। বল দেন ডি বক্সের মাঝে। সেখান থেকে গোল করেন তৃষ্ণা রাণী। ম্যাচের ব্যবধান ৩-২, পূর্ণ পয়েন্ট বাংলাদেশের।

Tags: আফঈদানেপালবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসশিখাসাগরিকাসাফ
Previous Post

পেন বাংলাদেশের নেতৃত্বে সামসাদ মোর্তুজা ও জাহানারা পারভীন

Next Post

লিটনের রানে ফেরা ও শামীমের তাণ্ডবে বাংলাদেশের ১৭৭

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটনের রানে ফেরা ও শামীমের তাণ্ডবে বাংলাদেশের ১৭৭

মাইক্রোবাসের ধাক্কায় আহতদের দেখতে ভিড় করেছেন স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো দুই মাদ্রাসা ছাত্রের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT