চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম

রবিউল হক রবি by রবিউল হক রবি
12:40 অপরাহ্ন 13, জুলাই 2025
in জনপদ, ফেনী
A A
উপদেষ্টা ফারুক-ই-আজম বন্যাদুর্গত মানুষের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। এসময় তিনি ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে পারবে না বলে মন্তব্য করেন। 

শনিবার (১২ জুলাই) সকালে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এসে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, মাঠ পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ হচ্ছে কিনা, অসঙ্গতি আছে কিনা; যদি থাকে সেটাকে ঠিক করে দেওয়ার জন্য এবং প্রত্যেকে যেন ত্রাণ সামগ্রী পায়। বন্যাজনিত কারণে যে সকল সমস্যা হচ্ছে, সেগুলো জানার জন্য এখানে এসেছি। কি করলে এটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে, সেগুলো ভুক্তভোগী ও স্থানীয়দের থেকে শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সম্পর্কে তিনি বলেন, ছোট কোনো প্রজেক্ট না, এটা অনেক বড় প্রজেক্ট। এটা করার জন্য আমাদের কারিগরি দক্ষতা থেকে শুরু করে সব এ ক্লাস হতে হবে। কারণ বারবার এত বড় প্রজেক্ট নিয়ে কাজ করা যাবে না। দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। এ অঞ্চলের স্থায়ী সমস্যার সমাধানে ৭ হাজার ৩৪০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বানভাসিদের মধ্যে অনেকেই উপদেষ্টার কাছে পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ার অভিযোগ করেন। তাদের ক্ষোভের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। এ সময় তিনি উপস্থিত ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসারকে আশ্রয় কেন্দ্রে আসা লোকজন ত্রাণ পাননি বলে অভিযোগের বিষয় জানতে চান।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোস্তাফিজুর রহমান, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ফাহ্‌রিয়া ইসলাম, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tags: ফেনিতে বন্যা
Previous Post

ইইউ এবং মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

Next Post

ভারতে ডিজেল বহনকারী পণ্যবাহী ট্রেনে ভয়াবহ আগুন

Next Post
পণ্যবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ডিজেল বহনকারী পণ্যবাহী ট্রেনে ভয়াবহ আগুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তামাক আইনের সংস্কার নিয়ে সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অকাল মৃত্যু ঠেকাতে তামাক আইনের সংস্কার জরুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT