পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামীপক্ষে আইনজীবী না থাকায় টিটন গাজী দোষ অস্বীকার করে আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। একই ঘটনায় গ্রেপ্তার আরেক আসামি তারেক রহমান রবিন কোতোয়ালী থানায় করা অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।









