চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে দুর্গম গুহায় মিললো দুই কন্যাসহ রাশিয়ান নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 12, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ান নারী ও দুই কন্যা দুর্গম গুহায় উদ্ধার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিক জীবনের জটিলতা থেকে দূরে হয়ে নির্জন ও একাকিত্ব সময় কাটাতে দক্ষিণ ভারতের কর্ণাটকের গোকর্ণ থানার রামতীর্থ পাহাড়ের উপরে প্রত্যন্ত অঞ্চলের বিপজ্জনক ও দুর্গম এক গুহায় দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করতে দেখা গেছে নিনা কুটিনা (৪০) নামে রাশিয়ান নারীকে।

স্থানীয় পুলিশ টহল দেওয়ার সময় জঙ্গলের গভীর থেকে তিনজনকে উদ্ধার করে।

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, গত ৯ জুলাই বুধবার বিকেল ৫টার দিকে ঘটনাটি প্রকাশ পায়। গোকর্ণ থানার ইন্সপেক্টর শ্রীধর এসআর-এর নেতৃত্বে পুলিশের একটি দল পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রামতীর্থ পাহাড় এলাকায় টহল দিচ্ছিল। বনে তল্লাশি চালানোর সময় এক বিপজ্জনক, ভূমিধস-প্রবণ অঞ্চলে এক গুহার কাছে নড়াচড়া লক্ষ্য করে পুলিশ। এসময় পুলিশ ওই নারীকে দেখতে পায়। এসময় ওই নারী দুই মেয়ে প্রেমা (৬) এবং আমা (৪) কে নিয়ে গুহার ভেতরে ছিলেন।

পুলিশ জানতে চাইলে নিনা জানান, তিনি আধ্যাত্মিক নির্জনতার জন্য গোকর্ণ ভ্রমণ করেছিলেন।

নিনা আরও জানান, নাগরিকে জীবনের জটিলতা থেকে দূরে থাকতে, ধ্যান ও প্রার্থনায় নিযুক্ত থাকার জন্য তিনি গুহায় বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এসময় পুলিশ ওই নারীকে বোঝান যে, এ  গুহায় ২০২৪ সালের জুলাই মাসে একটি বড় ভূমিধসের ঘটনা ঘটে এবং বিষাক্ত সাপসহ বিপজ্জনক বন্যপ্রাণীর আবাসস্থল। পরে পুলিশ পরিবারটিকে উদ্ধার করে পাহাড়ের নিচে নিয়ে যায়।

পরে ওই নারীর অনুরোধে তাকে কুমতা তালুকের বাঙ্কিকোডলা গ্রামে ৮০ বছর বয়সী মহিলা সন্ন্যাসী স্বামী যোগরত্ন সরস্বতী পরিচালিত একটি আশ্রমে স্থানান্তরিত করা হয়।

গোকর্ণ থানা পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তারা তার পাসপোর্ট এবং ভিসার নথি উদ্ধার করে। তদন্তে জানা গেছে, নিনা মূলত ২০১৭ সালে ব্যবসায়িক ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে নেপালে চলে গিয়েছিলেন, পরে ২০১৮ তারিখে ভারতে পুনরায় প্রবেশ করেন।

পরে নিনা ও তার দুই শিশু কন্যাকে স্থানীয় নারী ও শিশু উন্নয়ন বিভাগ কর্তৃক পরিচালিত কারওয়ারের মহিলা অভ্যর্থনা কেন্দ্রে রাখা হয়েছে।

দুই কন্যা সন্তানসহ ওই নারীকে রাশিয়ায় ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছে উত্তরা কর্ণাটক পুলিশ।

Previous Post

`আমি সিটিকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি’

Next Post

চাঁদাবাজি নয়, দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড

Next Post
পুলিশ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে মিটফোর্ড হত্যাকাণ্ডের তথ্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদাবাজি নয়, দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহাগ হত্যায় অপরাধীদের রাজনৈতিক পরিচয় পায়নি পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT