চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপামঞ্চে পিএসজি-চেলসি: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 12, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজি ও চেলসি ফুটবল দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা ক্লাব বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপিয়ান ক্লাব। ইংলিশ ক্লাব চেলসির প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেন্ট জার্মেইন। ফরাসি ক্লাবটি ইউরোপের বড় সব ক্লাবকে হারিয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপ জয়ের দারপ্রান্তে, অন্য দিকে ২০২১-এর জয়ী চেলসির সুযোগ দ্বিতীয় শিরোপা জয়ের।

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে রোববার রাতে শিরোপা মহারণে মুখোমুখি হবে পিএসজি ও চেলসি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।

ভিন্ন দু’দেশের ক্লাব হলেও একই মহাদেশীয় হওয়ার সুবাধে তাদের দেখা হয়েছে বেশকয়বার। সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে দুদলে দেখা হয়েছে মোট ১০বার। তিনটিতে জিতেছে পিএসজি, চেলসির জয় দুটিতে। বাকি পাঁচ ম্যাচ ড্র হয়েছে।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি পেয়েছে ট্রেবলের স্বাদ, ঝুলিতে রয়েছে লিগ ওয়ান, চ্যাম্পিয়ন্স লিগ এবং ফ্রেঞ্চ কাপ। ক্লাব বিশ্বকাপে ছয় ম্যাচে কেবল এক গোল হজম করে তারা। বিপরীতে গোল করেছে ১৬টি। সবচেয়ে বেশি পাঁচ ম্যাচে তারা নিজেদের জাল অক্ষত রেখেছে।ইউরোপের দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদসহ লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে বিদায় করে ফাইনালে উঠেছে ফরাসি ক্লাবটি। ক্লাবটির হয়ে দারুণ ছন্দে আছেন উসমান ডেম্বেলে, নুনো মেন্দেস, ভিটিনিয়াহ ও আশরাফ হাকিমিরা।

অন্যদিকে দুবারের ফাইনালিস্ট চেলসির এই মৌসুমে উয়েফা কনফারেন্স লিগ শিরোপা ছাড়া তেমন কোন সাফল্য নেই। ক্লাব বিশ্বকাপে তারা ছয় ম্যাচ খেলে ১৪ গোল করে পাঁচটি গোলে হজম করেছে। চেলসির সাজঘরে পেড্রো ন্যাটো, ল্যভি কলউইল, কোল প্লামার, এনজো ফের্নান্দেজও দুর্দান্ত ফর্মে আছেন। তারা ব্রাজিলিয়ান দুই বড় ক্লাব পালমেইরাস এবং ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে উঠেছে।

দুদলে বর্তমান পারফরম্যান্স বিশ্লেষণ করে দেখা যায়, ভিন্ন কৌশলে খেলছে দুদল। ম্যাচের যেকোনো পরিস্থিতি আক্রমণাত্মক বা রক্ষণাত্মক ফুটবল খেলেতে প্রস্তুত পিএসজি এবং চেলসি। তাদের খেলোয়াড়রাও আছে ফুরফুরে মেজাজে ও আত্মবিশ্বাসী।

Tags: চেলসিপিএসজিফাইনালফিফা ক্লাব বিশ্বকাপমেটলাইফ স্টেডিয়ামযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

সরকার একটি পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে যেতে পারবে: পরিবেশ উপদেষ্টা

Next Post

ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের গ্রেপ্তার বন্ধে আদালতের আদেশ

Next Post
অভিবাসী ও মানবাধিকার কর্মীদের প্রতিবাদ মিছিল, বিভিন্ন পতাকা ও প্ল্যাকার্ড সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের গ্রেপ্তার বন্ধে আদালতের আদেশ

নরসিংদীতে বিক্ষোভকারীরা ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT