চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে ধীরে নামছে পানি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
3:57 অপরাহ্ন 12, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালীতে জলাবদ্ধতার কারণে জলমগ্ন এলাকা ও পানির স্তর বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকদিনের টানা অতি ভারী বর্ষণে নোয়াখালীতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটি বর্তমানে জনদুর্ভোগে পরিণত হয়েছে। পৌর এলাকাগুলো থেকে ধীরে নামছে পানি। উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করায় নিচু এলাকাগুলোতে পানি কিছুটা বেড়েছে। জেলায় এখনও পানি বন্দী লক্ষাধিক মানুষ।

শনিবার (১২ জুলাই) সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নোয়াখালী পৌর এলাকাগুলোর সড়ক থেকে পানি অনেকটা নেমে গেছে। তবে নিচু বাসা বাড়ির আঙ্গিনা এখনও জলাবদ্ধ।

পানি নেমে গেছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন কার্যালয়, ম্যাজিস্ট্রেট ও জজ কোর্টের সামনে থেকে। তবে শহরের অলিগলি ও সংযোগ সড়কগুলোতে এখনও কিছু পানি রয়েছে।

এদিকে জেলার সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ ও সুবর্ণচরের গ্রামীণ বেশিরভাগ সড়ক এখনও কয়েক ফুট পানিতে নিমজ্জিত। বসত ঘর থেকে কিছুটা পানি নামলেও অধিকাংশ বাড়ির আঙ্গিনায় হাঁটু পরিমাণ বা কোথাও তারও বেশি পানি রয়েছে।

গত সোমবার থেকে পানি বন্দি এসব এলাকার মানুষ। দীর্ঘ সময় ধরে এই জলাবদ্ধতা এখন জনদুর্ভোগে রূপ নিয়েছে। অনেকটা গৃহবন্দী হয়ে আছে মানুষজন। দুর্গত এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। খাল ও ড্রেনগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি না নামায় জলাবদ্ধতা দীর্ঘ হওয়ার শংকা করছে লোকজন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার ৪৭টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২ হাজার মানুষ আশ্রিত রয়েছে। টানা জলাবদ্ধতা ও পানি বৃদ্ধি পাওয়ায় অর্ধশতাধিক বাড়ি ঘর, সাড়ে ৭ হাজার একর ফসলি জমি, প্রায় ৯ হাজার গবাদি পশু ও ৪০ হাজার মাছের খামার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

Tags: বন্যা
Previous Post

নিখোঁজ চবি শিক্ষার্থী: ড্রোন নিয়ে উদ্ধারে বিমানবাহিনী

Next Post

হাসপাতালে কিয়ারা, নতুন অতিথি কি আসছে?

Next Post
বিষাদগ্রস্ত মহিলা মুখোশ পরে হাসপাতালে কিয়ারা, নতুন অতিথি কি আসছে?. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে কিয়ারা, নতুন অতিথি কি আসছে?

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার একটি পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে যেতে পারবে: পরিবেশ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT