চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়রার জানাজায় প্রথমবার মুখ খুললেন বাবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 12, জুলাই 2025
in বিনোদন
A A
হুমায়রার জানাজায় অংশ নেওয়া পরিবারের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাচির ডিফেন্স ফেইজ-৬ এর নিজ ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া অভিনেত্রী হুমায়রা আসগরকে শুক্রবার (১২ জুলাই) লাহোরে দাফন করা হয়েছে। এদিন জানাজা ও দাফনের সময় সংক্ষিপ্তভাবে মিডিয়ার সঙ্গে কথা বলেন হুমায়রার বাবা—এই প্রথমবারের মতো মেয়ের মৃত্যু নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তিনি।

এক সাংবাদিক প্রশ্ন করেন, তিনি কেন গত নয় মাস ধরে মেয়ের সঙ্গে যোগাযোগ করেননি এবং ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে তার মতামত কী। উত্তরে হুমায়রার বাবা বলেন, “আমি এসব কিছুই জানি না। এসব তথ্য আমার ছেলের কাছে আছে। আমার কাছে কোনো স্মার্টফোনও নেই, আমি শুধু একটা সাধারণ ফোন ব্যবহার করি।”

তিনি আরও স্পষ্টভাবে অস্বীকার করেন, যে পরিবার নাকি মেয়ের মরদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। বলেন, “আমরা কখনোই হুমায়রার মরদেহ গ্রহণ করতে অস্বীকার করিনি। মেডিকেল প্রক্রিয়া তখনো সম্পূর্ণ হয়নি। সেটা শেষ হলেই মরদেহ হস্তান্তর করা হতো।”

মেয়ের মৃত্যুর তদন্ত হওয়া উচিত কিনা—এমন প্রশ্নে হুমায়রার বাবা আকাশের দিকে তাকিয়ে শুধু বলেন, “যা আল্লাহ চান, সেটাই হবে।”

হুমায়রার এক চাচাতো ভাই জানান, তার বাবা ওই সময় গ্রামের বাড়িতে ছিলেন এবং কিছুদিন আগেই নিজের বোনের মৃত্যুতে শোকস্তব্ধ ছিলেন। এই কারণেই তিনি মেয়ের সঙ্গে যোগাযোগে ছিলেন না।

গেল মঙ্গলবার (৮ জুলাই) করাচির ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার ফ্ল্যাট থেকে হুমায়রার মরদেহ উদ্ধার করে আদালতের বেইলিফ, যিনি বকেয়া ভাড়ার কারণে তাকে উচ্ছেদ করতে গিয়েছিলেন। দরজায় বারবার কড়া নাড়ার পরও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে পাওয়া যায় পচাগলা মরদেহ।

প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, মরদেহ ছিল পচনের চূড়ান্ত স্তরে। বিশেষ করে নিচের অংশে মাংস পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল এবং পোকামাকড় দেখা যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, প্রায় নয় মাস আগেই হুমায়রার মৃত্যু হয়েছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়ায়, পরিবার নাকি মরদেহ গ্রহণে অনীহা প্রকাশ করেছে। তবে শেষ পর্যন্ত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং লাহোরে ধর্মীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।

এদিকে, হুমায়রার জানাজায় বিনোদন অঙ্গনের কেউই উপস্থিত ছিলেন না—এ বিষয়টি পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় সমালোচনার জন্ম দিয়েছে। –দ্য কারেন্ট.পিকে

Tags: করুণ মৃত্যুতারকাপাকিস্তানি অভিনেত্রীসিনেমাহুমায়রাহুমায়রা আসগর আলী
Previous Post

১৯ ঘণ্টা পর নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Next Post

চার বছরে চরকির যত অর্জন

Next Post
চরকি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ও দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছরে চরকির যত অর্জন

ইতালির ক্রিকেট দল বিশ্বকাপ জেতার পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে ১৫ দেশ নিশ্চিত করলো ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT