চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্তের কারণ জানিয়েছে তদন্ত কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 12, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিমান বিধ্বস্তের দৃশ্য, ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ায় ভারতের আহমেদাবাদে গত জুনে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে তদন্ত কমিটি।

আজ (১২ জুলাই) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে দুটি ইঞ্জিনের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ পরপর কাট-অফ পজিশনে চলে যায়।

এর ফলে বন্ধ হয়ে যায় ইঞ্জিন। বিমানের ‘ব্ল্যাকবক্স’ রেকর্ডার থেকে সংগৃহিত ফ্লাইট ডেটা এবং ককপিটে দুই পাইলটের কথপোকথন থেকে এই তথ্য পাওয়া গেছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, উভয় ইঞ্জিনের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচগুলো এক সেকেন্ড সময়ের ব্যবধানে একটির পর আরেকটি কাট-অফ পজিশনে চলে যায়। এরইমধ্যে ঘটে দুর্ঘটনা।

ককপিটে পাইলটদের কথোপকথনের ভয়েস রেকর্ডিংয়ে একজন পাইলটকে জিজ্ঞেস করতে শোনা যায় যে তিনি কেন সুইচ বন্ধ করলেন। অন্য পাইলট বলেছেন তিনি এমন কিছু করেননি।

আন্তর্জাতিক সময়ানুযায়ী ৮টা ৯ মিনিট ৫ সেকেন্ডে, অর্থাৎ নয় সেকেন্ডের ব্যবধানে, একজন পাইলট গ্রাউন্ডে থাকা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ‘মে ডে’ ‘মে ডে’ ‘মে ডে’ বলে বার্তা দেন।

প্রসঙ্গত, ‘মে ডে’ একটি আন্তর্জাতিক স্বীকৃত বিপদ সংকেত। সাধারণ পাইলটরা সংকটের মুখে পড়লে এয়ার ট্রাফিক কর্মকর্তাদের তিন বার এই বার্তা দিয়ে বোঝান যে বিমানটি মারাত্মক সংকটে পড়েছে ও তাদের দ্রুত সহায়তার প্রয়োজন।

গত ১২ই জুন লন্ডনগামী বিমানটি উড্ডয়নের পরপরই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে ২৪২ জন আরোহীর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছাড়া বাকি সবাই নিহত হন।

Tags: এয়ার ইন্ডিয়াতদন্ত কমিটি
Previous Post

মিটফোর্ড হত্যাকাণ্ডে ক্ষোভ জানিয়ে যা বললেন নিপুন

Next Post

দলীয় পরিচয় নয়, অপরাধই মুখ্য: ব্যবসায়ীকে হত্যা প্রসঙ্গে র‍্যাব মহাপরিচালক

Next Post
র‍্যাব মহাপরিচালকের সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দলীয় পরিচয় নয়, অপরাধই মুখ্য: ব্যবসায়ীকে হত্যা প্রসঙ্গে র‍্যাব মহাপরিচালক

বাংলাদেশের একজন আইন উপদেষ্টা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় যা বললেন আইন উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT