চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 পূর্বাহ্ন 12, জুলাই 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়া, দীর্ঘ লাইন নদীর পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ফলে গত দেড় বছরে আরও অন্তত ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) এক প্রতিবেদনে ইউএনএইচসিআর জানায়,  রাখাইনসহ মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতে হাজার হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম দমন-পীড়নের মুখে ইতিমধ্যেই সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সাম্প্রতিক সময়ে এই সংখ্যা আরও বেড়েছে।

ইউএনএইচসিআর জানায়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদারতা দেখিয়ে আসছে। বর্তমানে কক্সবাজারের মাত্র ২৪ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছে, যার মধ্যে দেড় লাখ গত দেড় বছরে যোগ হয়েছে। ফলে অঞ্চলটি এখন বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে।

সংস্থাটির তথ্যমতে, নতুন করে বাংলাদেশে প্রবেশ করা শরণার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ২১ হাজার জনের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু, যারা বর্তমানে জনাকীর্ণ শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে।

রিপোর্টে বলা হয়, এসব শরণার্থী পুরোপুরি সহায়তার ওপর নির্ভরশীল। নতুন আগমনকারীদের কারণে খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও আশ্রয়সহ মৌলিক পরিষেবায় চরম চাপ তৈরি হয়েছে। বিশেষ করে যারা এখনো নিবন্ধনের আওতায় আসেনি, তাদের কাছে এসব সহায়তা পৌঁছানো আরও কঠিন হয়ে পড়েছে।

ইউএনএইচসিআর আশঙ্কা প্রকাশ করে জানায়, বৈশ্বিক সহায়তা তহবিলে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। দ্রুত তহবিল না বাড়ানো হলে সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং প্রয়োজনীয় রান্নার জ্বালানি (এলপিজি) ফুরিয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাবে।

এছাড়া প্রায় ২ লাখ ৩০ হাজার শিশুর শিক্ষাসুবিধা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। আর এদের মধ্যে প্রায় ৬৩ হাজার নতুন করে বাংলাদেশে আসা শিশু। প্রায় ২ লাখ ৩০ হাজার শিশুর শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে, যার মধ্যে ৬৩ হাজার শিশু নতুন করে আগত রোহিঙ্গা

এ অবস্থায় ইউএনএইচসিআর ও অন্যান্য মানবিক সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশসহ আশ্রয়দাতা দেশগুলোর সঙ্গে সংহতি প্রকাশ এবং টেকসই সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, মিয়ানমারে রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা না আসা পর্যন্ত এবং স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরা হয়েছে।

Tags: জাতিসংঘরোহিঙ্গা
Previous Post

‘চিঠি’ নিয়ে অপপ্রচারে সতর্ক করল সেনাবাহিনী

Next Post

রাজধানীতে দিনের তাপমাত্রা বাড়বে

Next Post
ঢাকায় রিকশা ও অটোবাইক চলাচল, গাছের ছায়ায় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে দিনের তাপমাত্রা বাড়বে

সায়মা ওয়াজেদ পুতুল, বাংলাদেশি রাজনীতিবিদ ও সমাজকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাল ডব্লিউএইচও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT