চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডস অনার্স বোর্ডে প্রথমবার বুমরাহ

রুটকে রেকর্ড ১৫ বার আউট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 11, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লর্ডসে স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনটি নিজের করে নিয়েছেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সবার উপরে থাকা পেসার জাশপ্রীত বুমরাহ। ২৭তম ভারতীয় হিসেবে, এবং ইনিংসে ৫ উইকেট নিয়ে ১৫তম ভারতীয় বোলার হিসেবে অনার্স বোর্ডে জায়গা করে নিয়েছেন তারকা পেসার।

২০১৪ সালে ইশান্ত শর্মা ও ভূবনেশ্বর কুমার লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান। বুমরাহ ২৭ ওভার বল করে ৭৪ রানে তুলে নেন ৫ উইকেট। ৭৪ রানে ৭ উইকেট তুলে নেয়ায় লর্ডসে এক ইনিংসে সবচেয়ে ভালো বোলিং আছে ইশান্ত শর্মার।

ইংল্যান্ড ব্যাটার জো রুটের ৩৭তম সেঞ্চুরির দিনে বুমরাহ রুটকে আউট করেন ১৫ বারের মতো। যা টেস্ট ক্রিকেটে ১১ বারের মতো ডিসমিসাল। রুটকে বুমরাহর পর সবচেয়ে বেশি ১৩ বার সাজঘরে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

দেশের বাইরে ভারতীয় বোলারদের মধ্যে ইনিংসে সবচেয়ে বেশি ১৩ বার ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন বুমরাহ। পেছনে ফেলেছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি সাবেক কপিল দেবকে। কপিল ভারতের বাইরে ১২ বার ৫ বা ততোধিক উইকেট নিয়েছিলেন।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এখনও সবচেয়ে বেশি উইকেট শিকারি ভারতীয় বোলার ইশান্ত শর্মা। ১৪ ম্যাচে ৪৮ উইকেট। কপিল দেবের নেয়া ১৩ ম্যাচে ৪৩ উইকেটের রেকর্ড টপকে দ্বিতীয় অবস্থানে বুমরাহ। ১০ ম্যাচে বুমরাহ নিয়েছেন ৪৭ উইকেট। চলতি ম্যাচেই ছাপিয়ে যাওয়ার সুযোগ ইশান্তকে।

বুমরাহর আগে ১২তম ব্যাটার হিসেবে সর্বশেষ ভারতীয়দের লর্ডস অনার্স বোর্ডে নাম লেখান লোকেশ রাহুল। দুদল নিজেদের মধ্যে ১৩৮টি টেস্ট খেলেছে। যার মধ্যে ৩৬টিতে জয় পায় ভারত। লর্ডসে ভারত জিতেছে ৩ টেস্টে।

Tags: ইংল্যান্ডটেস্ট ক্রিকেটভারতরেকর্ডলিড স্পোর্টস
Previous Post

ডি ককের রেকর্ডে ভাগ বসালেন স্মিথ

Next Post

সেমিতে জাপানের কাছে হারল বাংলাদেশ

Next Post
বাংলাদেশের হকি দল প্রতিপক্ষের গোলের সামনে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে জাপানের কাছে হারল বাংলাদেশ

বিশাল সংখ্যক মানুষ ভাঙারি ব্যবসায়ী সোহাগের হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাঙারি ব্যবসায়ী সোহাগের হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT