চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ অভিযান শুরু বাংলাদেশের

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 11, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়সভিত্তিক সাফে বাংলাদেশের প্রাপ্তির ঝুলি বেশ ভারী। সর্বশেষ ২০২৪ সালে প্রতিযোগিতাটিতে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল। এপর্যন্ত পাঁচ আসরে চারবারই শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-২০ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের বিধ্বস্ত করে আসর শুরু হয়েছে স্বাগতিকদের।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার লঙ্কান মেয়েদের ৯-১ গোলে হারিয়েছে আফঈদা খন্দকারের দল। লাল-সবুজের হয়ে হ্যাটট্রিক করেছেন সাগরিকা। মুনকি আক্তারের জোড়া গোলের সঙ্গে জালের দেখা পান স্বপ্ন রাণী, শিখা, শান্তি ও রূপা আক্তার।

শুরুর দ্বিতীয় মিনিটেই লিড নেয় বাংলাদেশ। ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে দারুণ এক গোল করেন স্বপ্ন রাণী। ১-০তে এগিয়ে ম্যাচের শুরুতেই লঙ্কান মেয়েদের চাপে রাখে স্বাগতিকরা। পরে একের পর এক আক্রমণের পসরা সাজাতে থাকে বাংলাদেশ।

তৃতীয় মিনিটে সিনহা জাহান শিখার শট রুখে দেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। দুই লঙ্কান ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন বক্সে। লঙ্কান গোলরক্ষক খানিকটা এগিয়ে এলে তাকেও বোকা বানাতে সময় নেননি মুনকি। তাতে ২-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

খানিক পর শিখার ক্রস থেকে বল পেয়ে প্রথমবার বলে সংযোগ করতে ব্যর্থ হন সাগরিকা। সেভ করতে গিয়ে লঙ্কান গোলরক্ষক আগেই মাটিতে লুটিয়ে পড়লে সুযোগ পেয়ে দ্বিতীয় চেষ্টায় বল লঙ্কান জালে বল পাঠান সাগরিকা। ৩-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৪০ মিনিটে আরও একটি ফ্রি-কিক পায় বাংলাদেশ। ডি-বক্স লাইনের পাশ থেকে বল সামান্য ঠেলে অধিনায়ক আফঈদার কাছে দেন স্বপ্না। দারুণভাবে ঘুরে শট নেন অধিনায়ক, লঙ্কান গোলরক্ষক থারুশিকা এবারও দলকে রক্ষা করেন।

দুমিনিট পর স্বপ্না রাণীর ক্রস থেকে বল পেয়ে জালে পাঠান সাগরিকা। অফ-সাইডের ফাঁদে পড়ে চতুর্থ গোলটি হয়নি বাংলাদেশের। ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। দ্বিতীয় হাফের খেলা শুরুর মিনিট তিনেকের মধ্যেই নিজের দ্বিতীয় গোলের দেখা পান মুনকি আক্তার। বাঁ-প্রান্ত থেকে সাগরিকার কাছ থেকে বল পেয়ে আলতো ছোঁয়ায় জালে পাঠান তিনি। ৪-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

পঞ্চম গোলের দেখা পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি লাল-সবুজদের। ৪৯ মিনিটে গোল করেন শিখা। প্রথমার্ধে তিনি একটি গোলের সুযোগ পেয়েছিলেন। এরপর ৫৩ ও ৫৮ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ‘নাম্বার টেন’ সাগরিকা।

নির্ধারিত ৯০ মিনিটের কিছু সময় আগে স্কোরে নাম লেখান রূপা আক্তার। লাল-সবুজের হয়ে কর্নার কিক থেকে বল পেয়ে সামান্য ছোঁয়ায় জালে পাঠান তিনি। ৮-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের ৯০ মিনিটে আক্রমণে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের গোলমুখে একমাত্র লক্ষ্যে রাখা শটটিতে সফলও হয়। লঙ্কানদের হয়ে গোল করেন নাম্বার টেন। অতিরিক্ত সময়ে শেষদিকে বাংলাদেশের হয়ে নবম গোলটি করেন শান্তি মার্দি। শেষপর্যন্ত ৯-১ গোলের ব্যবধানে শেষ হয় ম্যাচ।

পাঁচটি দেশ টুর্নামেন্টে অংশ নেয়ার কথা থাকলেও শেষপর্যন্ত ভারত নাম প্রত্যাহার করেছে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান- এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। চার দল রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি।

১৩ জুলাই নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কামুনকিমেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপরূপালিড স্পোর্টসসাগরিকাস্বপ্ন
Previous Post

শেরপুর সীমান্তে ভারত থেকে ১০ জনকে পুশইন

Next Post

কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ থেকে তিনগুণ

Next Post
চট্টগ্রাম বাজারে সবজি বিক্রির দৃশ্য, কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ থেকে তিনগুণ

নোয়াখালীতে করোনা পরিস্থিতি, স্বাস্থ্যবিধি মানা জরুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে বেড়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT