চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ষষ্ঠ ব্যাটার যখন বোল্ড হয়, আমি আকাশে উড়ছিলাম’

ইংল্যান্ডে দুই ওভারে দুই হ্যাটট্রিক বাংলাদেশি প্রবাসী ক্রিকেটারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 11, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাট হাতে প্রস্তুত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল এক রেকর্ড উপহার দিয়েছেন ২০১৮ সালে ইংল্যান্ডে পাড়ি জমানো ৩৭ বর্ষী স্পিনার কিশোর কুমার সাধক। পরপর দুই ওভারে দুই হ্যাটট্রিক করেছেন। ইংল্যান্ডের কাউন্টি ডিভিশন ছয়ের ম্যাচে ইপ্সউইচ এন্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে কেসগ্রেভের বিপক্ষে বাংলাদেশি প্রবাসী কিশোর ২১ রানে তুলে নিয়েছেন ৬ উইকেট। যার ৩টি নেন প্রথম হ্যাটট্রিকের পথে নিজের করা পঞ্চম ওভারে, আর ষষ্ঠ ওভারে আরও ৩টি নিয়ে করেন দ্বিতীয় হ্যাটট্রিক।

টেস্ট ক্রিকেটে ১১৩ বছর আগে প্রথম ও শেষ বোলার হিসেবে একদিনে জোড়া হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার জিমি ম্যাথিউস। সাউথ আফ্রিকার বিপক্ষে ১৯০৭ সালে ওল্ড ট্রাফোর্ডে রেকর্ডটি করেছিলেন এ স্পিনার।

প্রথম শ্রেণি ক্রিকেটে দীর্ঘ ইতিহাসে এপর্যন্ত ৮ জন একই ম্যাচে করেছেন ২টি করে হ্যাটট্রিক। এক ইনিংসে দুই হ্যাটট্রিক করেছেন দুজন। ইংল্যান্ডের আলবার্ট ট্রট ও ভারতের যোগীন্দর সিং রাও।

১১৮ বছর আগে ১৯০৭ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে জোড়া হ্যাটট্রিক করেন ট্রট। ৬২ বছর আগে ১৯৬৩ সালে রঞ্জি ট্রফিতে আরেকটি জোড়া হ্যাটট্রিকের দেখা মেলে যোগীন্দর সিংয়ে হাত ধরে। তাদের দুই হ্যাটট্রিক টানা দুই ওভারে হয়েছিল কিনা পরিসংখ্যান খুঁজে পাওয়া দুষ্কর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্কোরকার্ডে দেখা যায় ৬ উইকেটের ৫টিই কিশোর নিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারকে বোল্ড করে। আরেকটি ক্যাচ বানিয়ে। তার দল ৭ উইকেটে জয় তুলেছে।

ম্যাচ শেষে কিশোর বলেছেন, ‘ম্যাচের পর অনেকের ফোন পাচ্ছিলাম। ম্যাচের সময় যখন দেখলাম ষষ্ঠ ব্যাটার বোল্ড হয়েছে, আমি আকাশে উড়ছিলাম। যা অসাধারণ অনুভূতি। ম্যাচ শেষে আমরা সবাই একটি রেস্তোরাঁয় প্রায় আড়াইঘণ্টা সময় কাটিয়েছি।’

ইংল্যান্ডে ক্রিকেটে দুরন্ত সময় কাটানো কিশোরের বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাটে। তার ক্রিকেটীয় অধ্যায় শুরু হয় এসেক্সের রেইনহ্যাম ক্রিকেট ক্লাবে। ক্রিকেটের পাশাপাশি কর্মজীবনে তিনি ন্যাশনাল হেলথ সার্ভিসের একজন প্রশিক্ষক।

Tags: ইংল্যান্ডকাউন্টিবাংলাদেশি বংশোদ্ভূতরেকর্ডলিড স্পোর্টসস্পিনারহ্যাটট্রিক
Previous Post

বেড়েছে চাল ও কাঁচামরিচের দাম

Next Post

লঙ্কানদের ৩ গোল দিয়ে বিরতিতে বাংলাদেশ

Next Post
Bangladesh football match at a stadium with players in action on the field. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কানদের ৩ গোল দিয়ে বিরতিতে বাংলাদেশ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসএসসির পরীক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু, যেভাবে করবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT