চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে প্রথমবার মুক্তি পাচ্ছে নেপালি সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 11, জুলাই 2025
in বিনোদন
A A
দুটি মানুষ একে অপরের পেছনে দাঁড়িয়ে, পটভূমিতে হালকা রঙের ব্যাকগ্রাউন্ড।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ শর্তে ২০২৩ সালে দেশের হলে উপমহাদেশীয় ভাষার সিনেমা মুক্তির অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ওই বছরের মে মাসে ‘পাঠান’ দিয়ে শুরু হয় সেই যাত্রা। এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’সহ মুক্তি পেয়েছে ডজনখানেক সিনেমা। যার সব কটি ছিল ভারতীয় সিনেমা।

রাজনৈতিক অস্থিরতায় বর্তমানে ভারতীয় সিনেমা আমদানি সম্ভব হচ্ছে না। তাই এবার প্রথমবারের মতো দেশের সিনেমা হলে আসছে নেপালি সিনেমা। ১৮ জুলাই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে নেপালি সিনেমা ‘মিসিং’।

একসময় নেপালের সঙ্গে যৌথ প্রযোজনায় বাংলাদেশে সিনেমা তৈরি হয়েছে। তবে সরাসরি সেই দেশের সিনেমা বাংলাদেশে মুক্তি পায়নি। মিসিং দিয়েই বাংলাদেশের হলে শুরু হচ্ছে নেপালি সিনেমার যাত্রা।

সাফটা চুক্তির আওতায় মিসিং বাংলাদেশে আমদানি করছে স্টার সিনেপ্লেক্স। গত মঙ্গলবার ট্রেলার প্রকাশ করে মিসিং সিনেমার মুক্তির ঘোষণা দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

মিসিং সিনেমার পরিবর্তে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’। শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমাটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। তবে, কবে নাগাদ নেপালে ‘ন ডরাই’ মুক্তি পাবে, তা জানা যায়নি।

মিসিং সিনেমার গল্পে দেখা যাবে, বন্ধুদের সঙ্গে আড্ডার সময় রাম মিথ্যা বলে যে তার প্রেমিকা আছে। বন্ধুদের সেটা প্রমাণ করতে ডেটিং অ্যাপে প্রেমিকা খোঁজা শুরু করে। একদিন তার সঙ্গে দেখা করতে আসে সীতা। সেখানে কফির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে সীতাকে অপহরণ করে রাম। পরবর্তী সময়ে একে অপরের প্রেমে পড়ে যায় তারা।

এদিকে রাম ও সীতাকে খুঁজতে থাকে পুলিশ। কমেডি রোমান্টিক ঘরানার সিনেমাটি বানিয়েছেন দীপেন্দ্র গুচান। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন নাজির ও সৃষ্টি। গত ২৪ জানুয়ারি নেপালে মুক্তি পেয়েছিল মিসিং।

Tags: জওয়ানডানকিনেপালি সিনেমালিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
Previous Post

অভিনেত্রী হুমায়রার করুণ মৃত্যু নিয়ে প্রথমবার মুখ খুললো পরিবার

Next Post

বেড়েছে চাল ও কাঁচামরিচের দাম

Next Post
চাল ও কাঁচামরিচের ছবি, বাজারে দাম বৃদ্ধির প্রভাব বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বেড়েছে চাল ও কাঁচামরিচের দাম

বাংলাদেশি ক্রিকেটার ব্যাট হাতে প্রস্তুত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ষষ্ঠ ব্যাটার যখন বোল্ড হয়, আমি আকাশে উড়ছিলাম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT