বাংলাদেশের মাটিতে পর্দা উঠতে চলেছে সাউথ এশিয়ার মেয়েদের বয়সভিত্তিক টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের। পাঁচ দলের আসরে ভারত না থাকায় এবং লাল-সবুজদের স্কোয়াডে জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি শিরোপা দৌড়ে ফেভারিট হিসেবে নামছেন বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক দল।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার লঙ্কান মেয়েদের মুখোমুখি হবে আফঈদা খন্দকারের দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মাঠের লড়াই। একই মাঠে সন্ধ্যা ৭টায় পরের ম্যাচ ভুটান ও নেপালের।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের স্বাগতিক দলের নেতৃত্বে আছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। প্রধান কোচ হিসেবেও থাকবেন জাতীয় দলের কোচ পিটার জেমস বাটলার।
বাংলাদেশ দল
গোলকিপার: স্বর্ণা রাণী মন্ডল, মিলি আক্তার ও ফেরদৌসি আক্তার সোনালী।
ডিফেন্ডার: জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, কানম আক্তার ও রুমা আক্তার।
মিডফিল্ডার: কানন রাণী বাহাদুর, স্বপ্না রাণী, ঐশী খাতুন, আয়ন্ত বালা মাহাতো, রুপা আক্তার, বন্যা খাতুন, মুন্কি আক্তার, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি ও নাদিয়া আক্তার।
ফরোয়ার্ড: নবীরণ খাতুন, শ্রীমতি তৃষ্ণা রাণী, সাগরিকা, উমেরা মারমা ও পূজা দাস।









