চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের জায়গা নেওয়ার ইচ্ছা নেই: রোবট আই-ডা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 অপরাহ্ন 10, জুলাই 2025
in আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
রোবট নারী প্রযুক্তি প্রদর্শনীতে দাঁড়িয়ে, পেছনে শিল্পকর্মের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট আই-ডা এই সপ্তাহে রাজা চার্লসের একটি নতুন প্রতিকৃতি উন্মোচন করেছে। এটি কিভাবে এই শিল্পকর্ম তৈরিতে অনুপ্রাণিত হয়েছে তা ব্যাখ্যা করেছে এবং জোড় দিয়ে বলেছে তার মানুষের স্থান নেওয়ার কোনো উদ্দেশ্য নেই। 

আই-ডা হচ্ছে এই মুহুর্তে বিশ্বের অন্যতম বাস্তবধর্মী রোবট যা মানুষের মতো মুখাবয়ব, বড় চোখ ও বব কাট বাদামি চুলসহ নারীর আকৃতিতে তৈরি। তবে তার বাহু থেকে হাত পর্যন্ত খোলা ধাতব অংশ দৃশ্যমান যা পুরোপুরি রোবটের মতো। রোবটের কার্যক্রমের উপর ভিত্তি করে এই অংশের পরিবর্তন করা যায়। এই রোবট বিশ্বের অন্যতম উন্নত রোবট শিল্পী হিসেবে পরিচিত।

রাজা চার্লসের চিত্রকর্মই প্রথম নয়, গত বছর ইংরেজ গণিতবিদ অ্যালান টুরিং-এর একটি প্রতিকৃতি এঁকে আই-ডা ইতিহাস গড়েছিল। একটি হিউম্যানয়েড রোবটের আঁকা প্রথম শিল্পকর্ম হিসেবে এটি নিলামে এক মিলিয়ন ডলারের বেশি দামে বিক্রি হয়।

আই-ডা তার সর্বশেষ সৃষ্টি “অ্যালগরিদম কিং” শিরোনামের একটি তৈলচিত্র  উন্মোচন করার সময় বলে এই চিত্রকর্মের মূল্য শুধু অর্থ দিয়ে পরিমাপ করা যায় না।

রোবটটি জেনেভায় এএফপিকে বলে, “আমার শিল্পকর্মের আসল মূল্য হচ্ছে, এটি নতুন প্রযুক্তির নৈতিক দিক নিয়ে আলোচনা শুরু করার একটি অনুঘটক হিসেবে কাজ করে।

রোবটটি আরও বলে তার শিল্পের উদ্দেশ্য হলো, সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করা এবং ন্যায়সঙ্গত এবং টেকসই ভবিষ্যতের জন্য দায়িত্বশীল উদ্ভাবনকে উৎসাহিত করা।

জাতিসংঘের  “এ আই ফর গুড” শীর্ষ সম্মেলনে এক ফাঁকে আই-ডা বলে “আমার শিল্প তৈরির সময়, আমি বিভিন্ন ধরনের এ আই অ্যালগরিদম ব্যবহার করি। আমি একটি মৌলিক ধারণা দিয়ে কাজ শুরু করি এবং ভাবি এই শিল্পকর্মের উদ্দেশ্য কী? এটি কী বার্তা দেবে”?

রোবটটি আরও জানায়, পরিবেশ রক্ষা ও আন্তঃধর্মীয় সংলাপে রাজা চার্লসের অবদানকে সম্মান জানাতেই রাজা চার্লসের প্রতিকৃতি তৈরি করা হয়েছে।  আমি আশা করি, রাজা চার্লস আমার এই প্রচেষ্টার প্রশংসা করবেন।

আধুনিক ও সমসাময়িক শিল্পের বিশেষজ্ঞ আইডান মেলার, ২০১৯ সালে অক্সফোর্ড এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের সাথে মিলে আই-ডাকে তৈরি করেছিলেন।  তখন তিনি আই-ডাকে একটি নৈতিক শিল্প প্রকল্প হিসেবে কল্পনা করেছিলেন, চিত্রশিল্পীদের প্রতিস্থাপন করার জন্য নয়।

আই-ডা সে কথার সাথে একমত হয়ে বলে, এতে সন্দেহ নেই যে এ আই  আমাদের বিশ্ব, শিল্প জগৎ এবং মানুষের সৃজনশীল প্রকাশের ধরন পরিবর্তন করছে, কিন্তু আমি বিশ্বাস করি না যে এ আই বা আমার শিল্পকর্ম মানব শিল্পীদের প্রতিস্থাপন করবে।

আই-ডার মতে তার কাজের উদ্দেশ্য হচ্ছে দর্শকদের অনুপ্রাণিত করা যেন আমরা কীভাবে এ আইকে ইতিবাচকভাবে ব্যবহার করতে পারি, সেইসঙ্গে এর ঝুঁকি ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকি।

একটি যন্ত্রের তৈরি চিত্রকে আদৌ কি শিল্প বলা যায় কিনা, এই প্রশ্নের উত্তরে রোবটটি জানায়, আমার শিল্পকর্ম অনন্য ও সৃষ্টিশীল। তবে মানুষ এটিকে শিল্প হিসেবে মেনে নেবে কিনা, সেটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা।

Previous Post

এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৬৮ দশমিক চার পাঁচ শতাংশ

Next Post

পুশইন-পুশব্যাক প্রতিনিয়তই হচ্ছে: বিজিবি মহাপরিচালক

Next Post
বিজিবি মহাপরিচালক পুশইন-পুশব্যাকের বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুশইন-পুশব্যাক প্রতিনিয়তই হচ্ছে: বিজিবি মহাপরিচালক

ইয়ামাল ফুটবল খেলোয়াড়, বার্সেলোনা জার্সি পরা, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের ঢংয়ে খেলে মেসির মতো ক্যারিয়ার গড়তে চান ইয়ামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT