চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজসাক্ষীর আইনি সুবিধা কী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 10, জুলাই 2025
in - টপ লিড নিউজ, আদালত
A A
নেতৃত্বাধীন পুলিশ সদস্যদের সঙ্গে একজন ব্যক্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার (১০ জুলাই) আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে।

আজ আদালতে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আদালত তার আবেদন মঞ্জুরও করেছেন।

আদালতে পুলিশের সাবেক এ প্রধান বলেন, মামলার সঙ্গে সম্পর্কিত আমার জ্ঞানের মধ্যে থাকা সমস্ত পরিস্থিতির বিস্তারিত ও সত্য ঘটনা স্বেচ্ছায় প্রকাশ করতে ইচ্ছুক। জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, তার বিস্তারিত বিবরণ আমি আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই।

আইনজীবীরা বলেন, একই মামলায় যখন কোনো আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করে অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে প্রকৃত ঘটনা বা পরিস্থিতি তুলে ধরেন তখন তিনি রাজসাক্ষী (অ্যাপ্রোভার) হিসেবে অভিহিত হন। এই সুবিধা এমন ব্যাক্তিদের দেওয়া হয় যারা অপরাধের সঙ্গে জড়িত এবং যাদের দেওয়া বক্তব্যের মাধ্যমে অন্য আসামিদের কৃত অপরাধের পুরো ঘটনা প্রকাশ হয়।

কোনো আসামি দায় স্বীকার করে এ ধরনের স্বীকারোক্তি দিলে তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসেবে সাবেক আইজিপিকে এ মামলায় রাজসাক্ষী হিসেবে ধরা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি বলেন, সাবেক এই আইজিপি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন জুলাই-আগস্টে হওয়া হত্যাকাণ্ডের রাজসাক্ষী হয়ে তিনি আদালতকে সকল তথ্য দিতে চান এবং সত্যতা উদঘাটনে সহায়তা করবেন।

রাজসাক্ষী ঘোষণার পর চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে আবেদন করেন তার আইনজীবী। প্রশ্ন ছিল, সাক্ষ্য দিলে আসামি হিসেবে সাবেক আইজিপি কোনো সুবিধা পাবেন কি না।

জবাবে তাজুল ইসলাম বলেন, যেহেতু তিনি রাজসাক্ষী হতে চেয়েছেন সেক্ষেত্রে তার নিরাপত্তার সংকট হতে পারে। তাই তার নিরাপত্তার বিষয়ে আদালত অনুমতি দিয়েছেন।

এছাড়া, তার দেয়া তথ্যানুযায়ী যদি সত্য উন্মোচন হয়, সেক্ষেত্রে আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য যেকোনও আদেশ দিতে পারেন। তবে সেটা সম্পূর্ণভাবে আদালতের ওপর নির্ভর করে।

এই মামলার সূচনা বক্তব্যের জন্য আগামী ৩ আগস্ট এবং সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৪ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত। হত্যা মামলায় গত বছর নভেম্বরে নিম্ন আদালতেও ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

অন্যদিকে, আইনি লড়াই চালিয়ে যাবেন জানিয়ে ট্রাইব্যুনালে নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন, আদালতে যেসব বক্তব্য দিয়েছি সেগুলো পরবর্তী সময়ে আদালত গ্রহণযোগ্য মনে করলে আমলে নিয়ে বিবেচনা করবে।

রাজসাক্ষী হওয়ার এমন ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নজিরবিহীন একটি ঘটনা। এই প্রথম কোনো মামলার রাজসাক্ষী হলেন সাবেক এ পুলিশ প্রধান।

Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালরাজসাক্ষীসাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
Previous Post

তত্ত্বাবধায়ক সরকার আলোচনা মুলতবি, সিদ্ধান্তে পৌঁছায়নি কমিশন

Next Post

লঙ্কানদের কাছে পাত্তাই পেল না লিটনের দল

Next Post
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা ট্রফির সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কানদের কাছে পাত্তাই পেল না লিটনের দল

নতুন ক্রীড়া ভবনে ব্যাডমিন্টন ও টেনিস কোর্ট দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিপূর্ণ কমপ্লেক্স নির্মাণের প্রথম ধাপে বাংলাদেশ কাবাডি ফেডারেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT