চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়রার জীবনের শেষ অধ্যায়েও ট্র্যাজেডি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 10, জুলাই 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য সুন্দরী মহিলার ছবি, গা dark ় পিঙ্ক শাড়ি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের অভিনেত্রী হুমায়রা আসগর আলি, যাকে গত মঙ্গলবার করাচির ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) ফেজ-৬-এর ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, তার মরদেহ নিতে অবশেষে রাজি হয়েছে পরিবার।

লাহোর থেকে তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার করাচিতে এসে মরদেহ গ্রহণ করবেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ইত্তেহাদ কমার্শিয়াল এলাকায় অবস্থিত ফ্ল্যাটে ভাড়া বাকি থাকায় একটি স্থানীয় আদালত উচ্ছেদের নির্দেশ দেয়। এরপর মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটে পুলিশ ফ্ল্যাটে গিয়ে দরজায় কড়া নাড়ে। কোনো সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে হুমায়রার গলিত মরদেহ উদ্ধার করা হয়।

ডিআইজি দক্ষিণ সায়েদ আসাদ রাজা বলেন, মরদেহের অবস্থা দেখে বোঝা যায়, তিনি কমপক্ষে দুই সপ্তাহ আগে মারা গিয়েছিলেন। ঘটনাস্থল থেকে ফরেনসিক আলামত সংগ্রহ করে মরদেহ পাঠানো হয়েছে জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সায়েদ নিশ্চিত করেছেন যে মরদেহটি অত্যন্ত পচনধরা অবস্থায় ছিল, ফলে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসএসপি দক্ষিণ মেহজোর আলি জানান, হুমায়রা ২০১৮ সাল থেকে ওই ফ্ল্যাটে একা থাকতেন এবং গত অক্টোবরে শেষবার ভাড়া দেন। এরপর থেকে তিনি আর ভাড়া পরিশোধ করেননি। বাড়ির মালিকের পক্ষে ক্লিফটন ক্যান্টনমেন্ট বোর্ড মামলা দায়ের করলে আদালত তাকে উচ্ছেদের নির্দেশ দেয়।

মরদেহ উদ্ধারের পর পুলিশ তার পরিবারের সন্ধান শুরু করে। জানা যায়, প্রায় দুই বছর আগে তার বাবা হুমায়রার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। পুলিশের পক্ষ থেকে যখন মেয়ের মৃত্যুর খবর জানানো হয়, তখন তার মরদেহ নিতে অস্বীকৃতি জানায় পরিবার।

পরে পুলিশ বাড়ির মালিকের মাধ্যমে ফোনে আবারও অভিনেত্রীর বাবা ও ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, একপর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বৃহস্পতিবার তারা করাচিতে আসবেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, তার ফ্ল্যাট থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং সেগুলোর ফরেনসিক বিশ্লেষণ চলছে। মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা পাওয়া গেলে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলেও পুলিশ মামলা করবে। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় আছে তদন্তকারীরা।

হুমায়রার জন্ম ১০ অক্টোবর ১৯৯২ সালে, লাহোরে। ন্যাশনাল কলেজ অব আর্টস থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল সম্পন্ন করেছেন তিনি। থিয়েটার, চিত্রকলা এবং গ্রাফিক ডিজাইন- এই তিনটি ক্ষেত্রেই প্রশিক্ষিত ছিলেন হুমায়রা। তিনি মডেলিং ক্যারিয়ার শুরু করেন ২০১৩ সালে। অংশ নিয়েছেন ব্রাইডাল কউচার উইক ও ফ্যাশন পাকিস্তান উইক-এ। ভিট মিস সুপার মডেল ২০১৪-তে ছিলেন ফাইনালিস্ট।

২০০২ সাল থেকে ১১০টিরও বেশি মঞ্চনাটকে অভিনয় করেছেন (আজোকার থিয়েটার, রফি পিয়ার থিয়েটারসহ) হুমায়রা। টেলিভিশন নাটকের মধ্যে তার অভিনীত জনপ্রিয় নাটকগুলো হলো লাালি, সিরাত-ই-মুস্তাকিম, বেনাম, চল দিল মেরে। কাজ করেছেন সিনেমাতেও। জালাইবি (২০১৫) এবং লাভ ভ্যাকসিন (২০২১)-এ তার উপস্থিতি প্রশংসিত হয়েছে।

হুমায়রা আসগর আলির মৃত্যু পাকিস্তানের বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে। দীর্ঘ থিয়েটার, টিভি ও ফ্যাশন ক্যারিয়ারে তিনি ছিলেন একজন সংগ্রামী শিল্পী—যার জীবন, হয়তো নিঃসঙ্গতাতেই নিভে গেল। –দ্য কারেন্ট.পিকে

 

হুমায়রার নিঃশব্দ প্রস্থান, কেন এই মর্মান্তিক পরিণতি?

মৃত্যুর দুই সপ্তাহ পর ফ্ল্যাট থেকে অভিনেত্রীর লাশ উদ্ধার

Tags: অভিনেত্রীনাটকপাকিস্তানি অভিনেত্রীমঞ্চলিড বিনোদনসিনেমাহুমায়রা
Previous Post

‘জওয়ান’ নির্মাতার ছবিতে আল্লু অর্জুন-রাশমিকা

Next Post

চলতি মাসেই ‘জুলাই সনদ’ সম্ভব: আলী রীয়াজ

Next Post
বৈঠকে বসে আলোচনা করছেন দেশের গুরুত্বপূর্ণ নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসেই ‘জুলাই সনদ’ সম্ভব: আলী রীয়াজ

নেত্রকোনার সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন বিএসএফের. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনার সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন বিএসএফের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT