চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়রার নিঃশব্দ প্রস্থান, কেন এই মর্মান্তিক পরিণতি?

ফ্ল্যাটে মরদেহ পাওয়া সেই অভিনেত্রীর এক বছরের ভাড়া বাকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 09, জুলাই 2025
in বিনোদন
A A
প্রিয়াঙ্কা চোপড়া সুন্দর গাউন পরা, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগর আলি করাচির ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ)-এর নিজ ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুলাই) পুলিশ তার গলিত মরদেহ উদ্ধার করে, যা দেখে কর্তৃপক্ষ ধারণা করছে তিনি প্রায় দুই সপ্তাহ আগে মারা গেছেন।

কীভাবে উদ্ধার হলো মরদেহ?

পুলিশ জানায়, ২০২৪ সাল থেকে ফ্ল্যাটের ভাড়া না দেওয়ায় মালিক আদালতের শরণাপন্ন হন। আদালতের আদেশে গিজরি থানার পুলিশ মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে উচ্ছেদে যায়। বারবার কড়া নাড়ার পরও সাড়া না পেয়ে পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে ফ্লোরে হুমায়রার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ফরেনসিক দলকে ডেকে আনা হয় এবং মরদেহ জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

পুলিশ কী বলছে?

দক্ষিণ জোনের এসএসপি মেহজুর আলী জানান, প্রাথমিকভাবে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। অ্যাপার্টমেন্টের লোহার গেট, কাঠের দরজা ও বারান্দা ভেতর থেকে বন্ধ ছিল।

মৃত্যুর কারণ কী?

ময়নাতদন্ত রাতে সম্পন্ন হয়, তবে পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ জানান, মরদেহের অবস্থা ছিল চরম পচনধর্মী। মৃত্যুর চূড়ান্ত কারণ নির্ধারণ তাই এখনই জানা সম্ভব নয়। ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

প্রতিবেশীরা কী বলেন?

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই বাসায় কোনো আনাগোনা ছিল না, এবং দুর্গন্ধ বের হচ্ছিল। কয়েকজন প্রতিবেশী মঙ্গলবার ভোররাতেই পুলিশকে বিষয়টি জানান, তবে বিকেলে পুলিশ ফ্ল্যাটে প্রবেশ করে।

হুমাইরা আসগর আলি কে ছিলেন?

হুমায়রার জন্ম ১০ অক্টোবর ১৯৯২ সালে, লাহোরে। ন্যাশনাল কলেজ অব আর্টস থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল সম্পন্ন করেছেন তিনি। থিয়েটার, চিত্রকলা এবং গ্রাফিক ডিজাইন- এই তিনটি ক্ষেত্রেই প্রশিক্ষিত ছিলেন হুমায়রা। তিনি মডেলিং ক্যারিয়ার শুরু করেন ২০১৩ সালে। অংশ নিয়েছেন ব্রাইডাল কউচার উইক ও ফ্যাশন পাকিস্তান উইক-এ। ভিট মিস সুপার মডেল ২০১৪-তে ছিলেন ফাইনালিস্ট।

২০০২ সাল থেকে ১১০টিরও বেশি মঞ্চনাটকে অভিনয় করেছেন (আজোকার থিয়েটার, রফি পিয়ার থিয়েটারসহ) হুমায়রা। টেলিভিশন নাটকের মধ্যে তার অভিনীত জনপ্রিয় নাটকগুলো হলো লাালি, সিরাত-ই-মুস্তাকিম, বেনাম, চল দিল মেরে। কাজ করেছেন সিনেমাতেও। জালাইবি (২০১৫) এবং লাভ ভ্যাকসিন (২০২১)-এ তার উপস্থিতি প্রশংসিত হয়েছে।

হুমায়রা আসগর আলির মৃত্যু পাকিস্তানের বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে। দীর্ঘ থিয়েটার, টিভি ও ফ্যাশন ক্যারিয়ারে তিনি ছিলেন একজন সংগ্রামী শিল্পী—যার জীবন, হয়তো নিঃসঙ্গতাতেই নিভে গেল। –ইকোনোমিক টাইমস

Tags: অভিনেত্রীপাকিস্তানিমডেলহুমায়রা
Previous Post

ফেনিতে সর্বোচ্চ ৩’শ ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

Next Post

লামিন ইয়ামালকে সতর্ক করলেন টনি ক্রুস

Next Post
দুই ফুটবল খেলোয়াড়, একে লাল-নীল জার্সি, অন্যটি সাদা জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লামিন ইয়ামালকে সতর্ক করলেন টনি ক্রুস

বন্যার পানিতে প্লাবিত গ্রামীণ জনপদ, মানুষ পানি পার হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে ভারী বৃষ্টিতে প্লাবিত কয়েক জেলার গ্রামীণ জনপদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT