চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের স্টারডমের নেপথ্যের কারণ জানালেন আলমগীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 09, জুলাই 2025
in বিনোদন
A A

২৬ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিব খান নিজেকে পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। দুই বাংলায় সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া এই অভিনেতার বর্তমান অবস্থান নিয়ে নিজের মত দিয়েছেন কিংবদন্তী অভিনেতা ও নির্মাতা আলমগীর।

সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্ম ‘আইস অন’-এর একটি পডকাস্টে অংশ নিয়ে আলমগীর বলেন, “বাংলাদেশের সিনেমা এখন অনেকটাই শাকিব নির্ভর। সে নিজের মেধা ও কঠোর পরিশ্রমে এই অবস্থানে এসেছে। আমি তার জন্য শুভকামনা জানাই, সে যেন আরও ভালো করে।”

নব্বই দশক পর্যন্ত একক নায়ক হিসেবে সফল ক্যারিয়ার গড়ার পর ২০০০-এর পর চলচ্চিত্র থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নেন আলমগীর। তবে শাকিব খানের সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

শাকিবের মধ্যে শেখার প্রবল আগ্রহ আছে। নিজের দৃশ্যের শুটিং শেষ হলেও সে সেটে থেকেই অন্যদের অভিনয় পর্যবেক্ষণ করত। এটা তার শেখার প্রক্রিয়ারই অংশ ছিল বলে মনে করেন আলমগীর।

এ বিষয়ে এই কিংবদন্তী অভিনেতা বলেন, তার (শাকিব) সহশিল্পীরা কীভাবে অভিনয় করছে সে পাশে থেকে সবকিছু দেখতো, সবকিছু থেকে শিখতে চাইতো। এই দেখা মূলত ক্লাসের মতো। এসব থেকে অনেককিছু শেখা যায়। শাকিবের সঙ্গে আমি কয়েকটা ছবি করেছি। সে এটা সবসময় করতো। এ কারণে শাকিব আজকে সুপারস্টার।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনা করেছেন আলমগীর। সর্বশেষ তার নির্মিত ‘একটি সিনেমার গল্প’ ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।

Tags: আলমগীরপডকাস্টলিড বিনোদনশাকিব খানসিনেমাস্টারডম
Previous Post

ঝড়ের কবলে রিয়াল, হয়নি সংবাদ সম্মেলন

Next Post

চীনে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৮ জন

Next Post
চীনে ভয়াবহ বন্যায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৮ জন

ডিপজল সাক্ষাৎকারে মুখ খুলছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাসিড নিক্ষেপের মামলায় মুখ খুললেন ডিপজল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT