চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 অপরাহ্ন 08, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল উল্লাসে ভরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দুই ম্যাচে একটি করে জিতেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটি তাই পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। শেষ ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন কুশল মেন্ডিস। 

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৮৫ রান তোলে চারিথ আশালাঙ্কার দল। জবাবে নেমে ১৮৬ রানে থেমেছে মেহেদী হাসান মিরাজের দল। শ্রীলঙ্কা ৯৯ রানে ম্যাচের জয়ের সাথে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছে।

রানতাড়ায় নেমে শুরুতে বিদায় নেন তানজিদ তামিম। তিনে নামা নাজমুল হোসেন শান্ত কোনো রান করার আগেই ফেরেন। এরপর তাওহিদ হৃদয় ও পারভেজ ইমন তৃতীয় উইকেট জুটিতে ৪২ রান করেন। এরপর ইমন ২৮ রানে সাজঘরের পথ ধরেন।

ইমনের বিদায়ের পর চতুর্থ উইকেট জুটিতে মিরাজ ও হৃদয় ৪৩ রানের আরেকটি জুটি গড়ার পর মিরাজ ২৮ রানে ফেরেন। হৃদয় ও শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনিককে নিয়ে ছোট দুটি জুটি গড়লেও কাজ হয়নি। হৃদয় ৫১ রান করেন ৭৮ বলে, জাকের ২৭ রান করেন ৩৫ বলে।

শ্রীলঙ্কার দুই পেসার আসিথা ফের্নান্দো ও দুশমন্থ চামিরা ৩টি করে উইকেট নেন। দুনিথ ওয়েল্লাগে ও ভানিডু হাসারাঙ্গা ২টি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে উদ্বোধনী জুটিতে ভালো রান পাননি শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও নিশান মাদুশকা। ১ রানে মাদুশকার বিদায়ের পর ৩৫ রান করে বিদায় নেন নিশাঙ্কা। তিনে মেন্ডিস ও নিশাঙ্কা ৫৬ রানের জুটি গড়েন। এরপর মেন্ডিস ও কামিন্দু ৩১ রানের আরেকটি জুটি গড়েন। কামিন্দুর বিদায়ের পর চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক চারিথ আশালাঙ্কার সাথে ১২৪ রানের জুটি গড়েন মেন্ডিস। জুটির পথে সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস।

একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেয়া মেন্ডিসকে ফেরান স্পিন-অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী। টাইগার স্পিনারের বলে পুল করতে চেয়েছিলেন তিনি, বল উপরে উঠে যায়। শামীম ছুটে গিয়ে নিজেই তালুবন্দি করেন। ১৮ চারে ১১৪ বলে ১২৪ রান করে যান মেন্ডিস। শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন আশালাঙ্কা। ৬৮ বল খেলা আশালাঙ্কার ইনিংসে ছিল ৯ চারের মার। ওপেনার পাথুম নিশাঙ্কা ৩৫ রান করেন।

বাংলাদেশের সবচেয়ে সফল তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারী।

Tags: ইমনচামিরাতাসকিনপাল্লেকেলেবাংলাদেশমিরাজমেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কাহৃদয়
Previous Post

করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮

Next Post

মার্কিন শুল্ক নিয়ে বৈঠকে আরও ভালো ফলের আশা অর্থ উপদেষ্টার

Next Post
অর্থনৈতিক আলোচনায় অংশ নেওয়া একজন বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন শুল্ক নিয়ে বৈঠকে আরও ভালো ফলের আশা অর্থ উপদেষ্টার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় দুধ পরিবহনে নৌযানে কুলিং ট্যাঙ্কার স্থাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT