চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কালো জাদু’র প্রভাব নিয়ে নাটকে ইয়াশ-তিশা-উর্বী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 08, জুলাই 2025
in বিনোদন
A A
নাটকের দৃশ্যে ইয়াশ, তিশা ও উর্বী একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু। শব্দটা শুনলেই কেমন যেন রহস্য, ভয় আর অশুভতার আবহ তৈরি হয়। একসময় মফস্বল এলাকায় এই শব্দটি বেশি প্রচলিত থাকলেও, এখন তা শহুরে জীবনেও প্রবেশ করেছে! সম্প্রতি অভিনেত্রী তানিন সুবাহর মৃত্যুর পরও ‘ব্ল্যাক ম্যাজিক’ প্রসঙ্গ আলোচনায় আসে। যদিও এর সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

এই রহস্যময় বিষয় নিয়েই এবার নাটক নির্মাণ করেছেন নির্মাতা তানিম রহমান অংশু। তার নতুন নাটকের নাম ‘নসিব’। এই নাটকে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির টানাপোড়েন।

গল্প ভাবনা থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত পুরো কাজেই অংশু রেখেছেন নিজস্ব ছাপ। নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস।

গানচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটকে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তী উর্বী। সোমবার গানচিল ড্রামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ‘নসিব’র ট্রেলার প্রকাশিত হয়েছে।

নাটকটি নিয়ে পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘নসিব নাটকের মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে যে বিশ্বাস, ভয় ও নিয়তির খেলা চলে, তা নিয়েই এই গল্প। এতে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলার ধাঁচের টুইস্টও পাবেন দর্শক।’

অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প অসাধারণ, বলতে গেলে ইউনিক। এমন একটি ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে সত্যিই ভালো লেগেছে। আশা করছি দর্শকরাও নতুনত্ব খুঁজে পাবেন।’

প্রথমবার এমন গল্পে অভিনয় করা ইয়াশ রোহান বলেন, ‘এটা আসলে একেবারেই ভিন্ন ঘরানার কাজ। সাইকো থ্রিলার এবং ব্ল্যাক ম্যাজিকের মিশেল থাকায় চরিত্রে অভিনয় করতে গিয়েও নতুন অভিজ্ঞতা হয়েছে। গল্প ও নির্মাণে বৈচিত্র্য আছে। বিশ্বাস করি, দর্শকেরা মুগ্ধ হবেন।’

প্রিয়ন্তি উর্বিও জানালেন তার অনুভূতি, ‘আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পরিপূর্ণ। এমন চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেও খুব তৃপ্ত। এখন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’

গানচিল ড্রামার কর্ণধার আসিফ ইকবাল জানিয়েছেন, নাটকটি প্রকাশ পাবে আগামী ১০ জুলাই, তাদের ইউটিউব চ্যানেলে। নতুন প্রজন্মের থ্রিলারপ্রেমী দর্শকদের জন্য এটি হতে পারে এক অন্যরকম অভিজ্ঞতা–ভয়ের, প্রেমের, প্রতিশোধের আর অতিপ্রাকৃত কল্পনার এক মিশ্র অভিজ্ঞান।

Tags: ইয়াশ রোহানগানচিলতানজিন তিশাতানিম রহমান অংশু
Previous Post

শেখ হাসিনার আমলের বয়ানের মতো এখনও নির্বাচন পেছানো নানা বয়ান: বিএনপি

Next Post

বাংলাদেশী পণ্যে ৩৫% শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

Next Post
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিবাদে বাংলাদেশের পণ্যবাহী জাহাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশী পণ্যে ৩৫% শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

শামীম আখতার হীরালাল সেন স্মারক বক্তৃতায় অংশগ্রহণকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

হীরালাল সেন স্মারক বক্তৃতায় শামীম আখতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT