চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 অপরাহ্ন 07, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে মুখোমুখি হচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়ের পথেই ছিল বাংলাদেশ। হঠাৎ ধসে মাত্র ৬ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয় দেখে টিম টাইগার্স। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে লাল-সবুজের দল। তাতে তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। পাল্লেকেলেতে লঙ্কানদের শেষ ম্যাচে হারিয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ।

মঙ্গলবার ক্যান্ডির পাল্লেকেলেতে বাংলাদেশ সময় বিকেল তিনটায় সিরিজের শেষ ওয়ানডেতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তার আগেরদিন সংবাদ সম্মেলনে এসে নিজেদের আত্মবিশ্বাসের কথা জানালেন বাংলাদেশ ওপেনার পারভেজ হোসেন ইমন।

বাঁহাতি ওপেনার বলেন, ‘আমাদের জন্য বড় সুযোগ, কালকের ম্যাচ জিতলে ভালো একটা সিরিজ জেতা হবে। সবার মধ্যে আবারও আত্মবিশ্বাস তৈরি হবে। আমরা শেষ ম্যাচ জেতার পর সবার মধ্যে ওটা তৈরি হচ্ছে, সবাই হাসিখুশি আছে। আমরা চেষ্টা করব আমাদের কালকের ম্যাচটা জেতার, আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব।’

টানা ৭ ম্যাচে হারের পর কলম্বোতে লঙ্কানদের হারিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে চান পারভেজ ইমন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এটার ধারাবাহিকতা থাকতে হবে, কারণ বড় ম্যাচগুলোতে ধারাবাহিকতা থাকলে ম্যাচগুলো সহজ হবে আমাদের জন্য।’

Tags: ইমনওয়ানডেপারভেজপাল্লেকেলেবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

বিশেষজ্ঞদের বিশ্ববিদ্যালয়গুলোতে মানসিক স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র গঠনে গুরুত্বারোপ

Next Post

বিজ্ঞাপনের অডিয়েন্স মেজারমেন্ট নিয়ে এলো ব্রেইনকাউন্ট

Next Post
বিজ্ঞাপনের অডিয়েন্স মেজারমেন্ট নিয়ে ব্রেইনকাউন্টের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞাপনের অডিয়েন্স মেজারমেন্ট নিয়ে এলো ব্রেইনকাউন্ট

জনসমাগমে বক্তা ও দর্শকরা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জুলাই শহিদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT