চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬০০ কোটির এই সিনেমায় রণবীরের পারিশ্রমিক কতো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 07, জুলাই 2025
in বিনোদন
A A
বঙ্গবন্ধুর স্মৃতি চিহ্নের সামনে দুই অভিনেতা অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল সপ্তাহে প্রকাশ পেল রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: দ্য ইনট্রোডাকশন’ এর প্রথম ঝলক। নিতেশ তিওয়ারি পরিচালিত এই চলচ্চিত্রটি দুটি পর্বে মুক্তি পাবে—প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয়টি ২০২৭ সালের দীপাবলিতে।

প্রথম ঝলক প্রকাশের পর সিনেমাটি নিয়ে হচ্ছে তুমুল আলোচনা। কেননা, দুই পর্বের এই ‘রামায়াণ’ নির্মাণে বাজেট ধরা হয়েছে ১৬০০ কোটি রুপি! যা ভারতীয় সিনেমায় রেকর্ড!

শোনা যাচ্ছে, ব্যয়বহুল এই সিনেমার জন্য রণবীর কাপুর নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় পারিশ্রমিক নিচ্ছেন! দুই পর্বের মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এ রণবীরকে দেখা গেছে ‘রাম’ চরিত্রে। আর এই চরিত্রের জন্য কতো পারিশ্রমিক নিচ্ছেন রণবীর, সেটা জানতেও মুখিয়ে আছেন ভক্ত অনুরাগীরা।

ট্রেড রিপোর্ট অনুযায়ী, রণবীর প্রতি পর্বের জন্য পারিশ্রমিক পাচ্ছেন প্রায় ৭০–৭৫ কোটি টাকা! দুই পর্ব মিলিয়ে যার মোট পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা! এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক, যা এই প্রকল্পে তার গুরুত্ব ও ছবিটির উচ্চ প্রত্যাশা স্পষ্ট করে।

‘রামায়ণ’ সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করছেন। সানি দেওলকে দেখা যাবে হনুমান চরিত্রে এবং রবি দুবেকে লক্ষ্মণ রূপে। এই চলচ্চিত্রে ভারতের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পীদের একত্রিত করে নির্মাতারা এক দুর্দান্ত সংমিশ্রণের প্রতিশ্রুতি দিচ্ছেন।

ছবিটির সংগীত রচনায় একসঙ্গে কাজ করছেন বিশ্বখ্যাত দুই সুরকার—হলিউডের হান্স জিমার এবং ভারতের এ আর রহমান। এই অভূতপূর্ব সহযোগিতার ফলে শ্রোতারা পাবেন অনন্য এক শ্রুতিমধুর অভিজ্ঞতা।

অ্যাকশন দৃশ্য পরিচালনায় থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরিওগ্রাফার টেরি নোটারি ও গাই নরিস। চলচ্চিত্রটির ভিজ্যুয়াল ইফেক্টের দায়িত্বে রয়েছে আটবারের অস্কারজয়ী প্রতিষ্ঠান ডিএনইজি। ফলে দর্শকদের জন্য অপেক্ষা করছে নজরকাড়া চিত্রজগত।

এই বিশাল বাজেটের সিনেমাটি প্রযোজনা করছেন নমিত মালহোত্রা, সহ-প্রযোজক হিসেবে আছেন অভিনেতা যশ। প্রযোজনা প্রতিষ্ঠান—প্রাইম ফোকাস স্টুডিওস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। –ইন্ডিয়া টুডে

 

চারটি ‘বাহুবলী’র বাজেটে বলিউডে এক ছবি!

রাম-রাবণের মহাযুদ্ধের আভাস, ইতিহাস তৈরীর অপেক্ষা!

Tags: বলিউডযশরণবীররাবনরামরামায়ণসাই পল্লবীসিনেমা
Previous Post

চাকরিচ্যুত বিজিবি সদস্যদের ছত্রভঙ্গে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড

Next Post

ভারতে আকস্মিক মৃত্যুতে কোভিড-১৯ টিকা দায়ী নয়: গবেষণা

Next Post
করোনা ভাইরাসের কণিকা, বৈজ্ঞানিক চিত্র, জীবাণু, কোভিড-১৯. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে আকস্মিক মৃত্যুতে কোভিড-১৯ টিকা দায়ী নয়: গবেষণা

নির্বাচন পেছাতে চায় না জামায়াতে ইসলামী, মিয়া গোলাম পরওয়ার উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন পেছাতে চায় না জামায়াতে ইসলামী: মিয়া গোলাম পরওয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT