চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষ্ঠু নিরাপত্তায় শেষ হলো তাজিয়া মিছিল, ‘হায় হোসেন’ ধ্বনিতে মাতম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 06, জুলাই 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ তাজিয়া মিছিলের অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে শোকাবহ তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকেই কালো পোশাকে, হাতে লাল-কালো-সোনালি রঙের ঝান্ডা নিয়ে হোসনি দালানে জড়ো হন হাজারো নারী-পুরুষ। চারপাশজুড়ে ভেসে বেড়ায় ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ শোকধ্বনি আর বুক চাপড়ানোর আওয়াজ। বিষণ্ন এক আবহ ছড়িয়ে পড়ে মিছিলজুড়ে।

রোববার সকাল সাড়ে ১০টায় ৪০০ বছরের পুরনো ঐতিহাসিক হোসাইনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানমণ্ডি লেকে (অস্থায়ী কারবালা) গিয়ে শেষ হয় দুপুর আড়াইটায়।

মিছিলটি হোসনি দালান থেকে শুরু হয়ে বকশীবাজার লেন, আলিয়া মাদরাসা রোড, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডির ২ নম্বর রোড, বিজিবি ৪ নম্বর গেট, সাত মসজিদ রোড হয়ে শেষ হয় ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে।

হোসাইনি দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম.এম. ফিরোজ হোসেন জানান, এবারের তাজিয়া মিছিল সাজানো হয়েছিল শোকের কালো ব্যানার, বেহেস্তা (লাল-সবুজ নিশান), পাঞ্জা, আলম, মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া এবং একটি জারি তাজিয়া দিয়ে।

মিছিলে ছিল ধর্মীয় শোক ও কারবালার প্রতীকের বহিঃপ্রকাশ। ছোট-বড় সবাই কালো পোশাকে, কপালে কালেমা লেখা কালো ফিতা বাঁধা। দুই সারিতে ধীরে ধীরে এগিয়ে যায় অংশগ্রহণকারীরা। ছোট ছোট ট্রাকে করে বিতরণ করা হয় পানি ও শরবত।

এবারের আয়োজনে বিশেষ নজর কাড়ে শিশুদের অংশগ্রহণ। এবারই প্রথম ঢাকার তাজিয়া মিছিলে শিশুদের মাধ্যমে ফল ও হালকা খাবার বিতরণের চিত্র দেখা যায়।

আজিমপুরসহ বিভিন্ন এলাকায় শিশুরা নিজ হাতে কলা, পেয়ারা, শসা, ছোলা, কিসমিস, বাদাম, শরবত ইত্যাদি বিতরণ করে মিছিলে অংশগ্রহণকারীদের মাঝে।

নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়েকজন যুবককে ব্লেড ও ধারালো বস্তু দিয়ে রক্তাক্ত মাতম করতে দেখা গেছে। তারা মিছিলের সঙ্গে সঙ্গে শরীর আঘাত করে শোক প্রকাশ করেন।

তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী বিডিআর ১ নম্বর গেট পিলখানা থেকে আসা তৌহিদ হাসান বলেন, এই তাজিয়া মিছিল কারবালার শহীদদের স্মরণে করা হয়। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের দিন।

মিছিল ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিসের রেসকিউ টিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল পুরো সড়কজুড়ে।

মিছিলের অগ্রভাগ, মধ্যভাগ ও পশ্চাদভাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণে ছিল ট্রাফিক পুলিশও।

পবিত্র আশুরা বিশ্বের মুসলিম উম্মাহর কাছে শোকাবহ, তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি দিন। হিজরি ৬১ সালের ১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) সপরিবারে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন। ইসলামের ইতিহাসে এই মর্মান্তিক ঘটনা ছাড়াও মহররম মাসের ১০ তারিখ মুসলিম বিশ্বে বিশেষ গুরুত্ব বহন করে। দিনটি শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

Tags: আশুরাতাজিয়া মিছিলশিয়া সম্প্রদায়
Previous Post

চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার

Next Post

বাহরে শরীয়ত, মুজাদ্দেদে জামান শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর জীবন ও আদর্শ

Next Post
বাহরে শরীয়ত, মুজাদ্দেদে জামান শাহ্ মোহাম্মদ মোহাম্মদ মোহাব্বুল্লাহ (রহঃ) এর জীবন ও আদর্শের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাহরে শরীয়ত, মুজাদ্দেদে জামান শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর জীবন ও আদর্শ

গাজায় খাদ্যসামগ্রী বিতরণে জগন্নাথ শিক্ষার্থীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় খাদ্যসামগ্রী পৌঁছালো জগন্নাথ শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT