চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে খামেনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 06, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে খামেনি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান-ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘদিন পর তাকে জনসম্মুখে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার সমর্থকরা।

শনিবার (৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাথে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর আজ শনিবার তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে জনসমক্ষে উপস্থিত হন খামেনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়,  এসময় খামেনিকে কালো পোশাকে মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেছে। তখন মঞ্চের সামনে ভিড় করা জনগণ মুষ্টিবদ্ধ হাতে স্লোগান দিচ্ছে ‘আমাদের শিরার রক্ত, আমাদের নেতার জন্য!’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ৮৬ বছর বয়সী এই নেতা লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছেন। এসময় মসজিদে উপস্থিত জনগনের করতালিতে সাড়া দেন তিনি।

জানা গেছে, প্রকাশিত ভিডিওটি তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খামেনির নামে নামকরণ করা ‘ইমাম খামেনি’ মসজিদে ধারণ করা হয়েছে।

এর আগে ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা খা্মেনি গত সপ্তাহে রেকর্ড একটি ভিডিওবার্তায় কথা বলেন, তবে ১৩ জুন ইসরায়েলের আকস্মিক বিমান হামলার আগে থেকে তিনি জনসমক্ষে ছিলেন না। তার সর্বশেষ প্রকাশ্য উপস্থিতি ছিল ওই হামলার দুই দিন আগে, সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তখন।

 

Tags: ইরানইরানের নেতাইসরায়েল-ইরান সংঘাতখামেনি
Previous Post

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

Next Post

মুক্তির আগেই যে রেকর্ড গড়লো ‘ওয়ার টু’

Next Post
অভিনেতা দুজন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, পটভূমিতে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির আগেই যে রেকর্ড গড়লো ‘ওয়ার টু’

নেশার টাকা নিতে গিয়ে বাবার হাতে মেয়ের হত্যার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেশার টাকার জন্য ৪ বছরের মেয়েকে হত্যা, বাবা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT