চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের আন্দোলন, এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের: নাহিদ ইসলাম

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
9:38 অপরাহ্ন 05, জুলাই 2025
in - টপ লিড নিউজ, জনপদ, জয়পুরহাট, রাজনীতি
A A
নাহিদ ইসলাম বক্তৃতা দিচ্ছেন জনসম্মুখে, আন্দোলন ও কর্মসূচির জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা সরকারের পতনের জন্য ২০২৪ সালে আমরা আন্দোলন করেছিলাম। এবারের আন্দোলন, এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। তাই আমরা বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়, মাফিয়া, দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। গত এক বছরে সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি।

শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম
ময়দানে জেলা এনসিপি আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এসব বলেন।

নাহিদ আরও বলেন, বিপ্লবীরা এখনো ঘুমায় নাই। জয়পুরহাটবাসী এখনো ঘুমায় নাই। ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে জয়পুরহাটের
সন্তানেরাও শহীদ হয়েছে। শহীদ মেহেদী হাসান, শহীদ রিতা আক্তার, শহীদ নজিবুল সরকার, শহীদ মিনহাজসহ সকল শহীদকে
শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, জুলাই গণঅভ্যুত্থানে এ জেলার যে সকল সাহসী সন্তানেরা আহত
হয়েছিলেন। আরও স্মরণ করছি আমাদের নারীরা, আমাদের আলেম সমাজসহ যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম। এ বছর শহীদ মিনারে ৩ আগস্ট একইভাবে বিচার,
সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা হবে। নিশ্চিতভাবে সেই ইশতেহারে জয়পুরহাটবাসীর ভবিষ্যত
মুক্তির কথাও থাকবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে শহীদ মিনারে। তার আগ পর্যন্ত আপনারা চাঁদাবাজি, সন্ত্রাস,
বৈষম্যহীনভাবে জয়পুরহাট গড়ে তুলুন। জাতীয় নাগরিক পার্টির সাথেই থাকুন।

এ সময় জাতীয় নাগরিক পার্টির জয়পুরহাট জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে
বক্তৃতা করেন দলটির সিনিয়র যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক
নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু সহ কেন্দ্রীয় ও স্থানীয়
নেতৃবৃন্দ।

এ পথসভায় ফিরোজ আলমগীরকে এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয় হিসেবে পরিচয় করে দেয়া হয়। এর আগে এদিন বিকেল
সাড়ে ৪টার দিকে শহরের সিও কলোনী এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা।

Tags: জয়পুরহাটজুলাই গণঅভ্যুত্থানপদযাত্রা
Previous Post

করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৬

Next Post

মুরাদনগরে ট্রিপল মার্ডার: মোবাইল চুরি থেকেই খুন

Next Post
নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন ব্যক্তিরা মুরাদনগরে ট্রিপল মার্ডার ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মুরাদনগরে ট্রিপল মার্ডার: মোবাইল চুরি থেকেই খুন

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে দাঁড়িয়ে ছবি তুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাত আড়াইটায় নারী ফুটবলারদের সংবর্ধনা দেবে বাফুফে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT