চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান কাপ নিশ্চিত করে যা বললেন মনিকা চাকমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 অপরাহ্ন 05, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মনিকা চাকমা সংবাদ সম্মেলনে কথা বলছেন, বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে মেয়েদের এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে খেলতে এসে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে টিম টাইগ্রেস। প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করায় দারুণ খুশি বাংলাদেশ।

বাছাইপর্বে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষেও বড় জয় তুলেছে আফঈদা খন্দকারের দল। ৭-০ গোলের বিশাল জয়ের পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন মিডফিল্ডার মনিকা চাকমা। আজকের এ অর্জনের জন্য সতীর্থদের ধন্যবাদ জানাতে ভুল করেননি এ তারকা।

ম্যাচের পর মনিকা বলেন, ‘আজকে অনেক অনেক ভালো লাগতেছে। কেননা আজকে আমরা ২০২৬ মেয়েদের এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। তাই আজকে আমরা অনেক অনেক খুশি। আমরা চাই এভাবে ম্যাচের পর ম্যাচ খেলে আরও ভালো করতে।’

‘আজকের দিনের জন্য আমার সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। কেননা তারা সবাই দলকে অনেক সহায়তা করেছে।’

নিজের ভক্ত-সমর্থকদের ভুলে যাননি মনিকা। তাদের উদ্দেশ্যে বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভক্ত-সমর্থকদেরও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি চাই তারা সবাই আমাকে এমনভাবে অনেক সমর্থন করে যাক।’

বাছাইপর্বের তিন ম্যাচের সবকটিতে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমার ২-১ গোলে হারায়। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

Tags: এশিয়ান কাপতুর্কমেনিস্তানবাংলাদেশমনিকামিয়ানমারলিড স্পোর্টস
Previous Post

পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৪ হাজার কোটি টাকা

Next Post

নির্বাচনের পরিবেশ নেই বলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা: বিএনপি

Next Post
বিএনপি নেতার সংবাদ সম্মেলন, রাজনৈতিক আলোচনা ও বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের পরিবেশ নেই বলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা: বিএনপি

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু, স্থানীয় ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT