চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনের সতর্কবার্তায় উড়োজাহাজ থেকে লাফ দিলো যাত্রীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 05, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আগ্নেয়গিরির সতর্কবার্তার কারণে বিমান থেকে যাত্রীরা লাফ দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের পালমা ডি মালোরকা বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে আগুনের সতর্কবার্তায় উড়োজাহাজ থেকে লাফিয়ে অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন। রায়ানএয়ারের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ চালু হওয়ার পরে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে আজ শনিবার এ ঘটনা ঘটে।

আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, আগুনের সতর্কতা পাওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি বিভাগে খবর দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্র থেকে চারটি অ্যাম্বুলেন্স। এর মধ্যে দুইটি বেসিক এবং দুইটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

এছাড়াও বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক দল এবং সিভিল গার্ডের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় উড়োজাহাজের যাত্রীদের জরুরি নির্গমন দরজা দিয়ে বের করে আনা হয়। অনেক যাত্রী আতঙ্কে উড়োজাহাজের ডানার উপর উঠে পড়েন এবং সেখান থেকে সরাসরি নিচে লাফিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় যাত্রীরা আতঙ্কে দৌড়াচ্ছেন এবং উড়োজাহাজের ডানার উপর উঠে সেখান থেকে লাফ দিচ্ছেন।

বিমানবন্দরের আঞ্চলিক জরুরি সমন্বয়ক কেন্দ্রের মুখপাত্র বলেন, বিমান থেকে লাফিয়ে পড়ার ঘটনায় অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন। তাদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে উড়োজাহাজ সংস্থাটি জানায়, পালমা থেকে ম্যানচেস্টারগামী বিমানটি উড্ডয়নের সময় ভুলবশত আগুন লাগার সতর্কবার্তা দিয়ে ফেলে। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

Tags: স্পেন
Previous Post

সিরিজে টিকে থাকার ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

Next Post

কক্সবাজারে টানাবৃষ্টিতে ঘরের ওপর ধসে পড়লো পাহাড়

Next Post
কক্সবাজারে টানাবৃষ্টির ফলে পাহাড় ধসে পড়া বাড়ির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে টানাবৃষ্টিতে ঘরের ওপর ধসে পড়লো পাহাড়

বাংলাদেশ নারী ফুটবল দলের তিন খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমার্ধে তুর্কমেনিস্তানকে ৭ গোল দিয়েছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT