চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো ‘মাটির মেয়ে’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 05, জুলাই 2025
in বিনোদন
A A
একজন মা ও তার মেয়ে হাসিমুখে খেলছে, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির পর থেকেই ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা নাটক ‘মাটির মেয়ে’ এবার কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। নির্মাতা আর্থিক সজীবের নির্মাণে এবং সংবেদনশীল গল্পে নাটকটি ইতোমধ্যেই দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে!

২৫ জুন প্রিয়ন্তী এইচডি নামের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। তার দশ দিনের মধ্যে নাটকটি ১ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে! যেখানে মন্তব্য করেছেন প্রায় ৮ হাজার দর্শক। যেখানের প্রায় সব মন্তব্যই ইতিবাচক।

জোবাইদা আক্তার নামের এক দর্শক লিখেছেন, “এককথায় নাটকটা অসাধারণ, আমার চোখে পানি চলে আসছে।” মো. সোহান লিখেছেন, “সব ছেলে এক না রে বোন। শেষে তো কান্না করে দিছি, এমন মানুষ যদি সব ঠকে যাওয়া নারীর জীবনে আসতো।” খাদিজা লিখেছেন, “বুকের ভেতর চাপা কষ্ট, চোখ দিয়ে পানি পড়ছে। কিছু বলার যেন ভাষা নেই।”

মজহার ইসলাম লিখেছেন, হৃদয় ছুঁয়ে যাওয়া নাটক। অন্য আরেকজন লিখেছেন,“মা সেতো মা ই, তামিম আপনি আসলেই বাবা- আসলে জম্ম দিলেই বাবা হওয়া যায় না। নাটকটা আমাকে কাঁদিয়ে ছেড়েছে।” সাফওয়ান লিখেছেন, “নাটকটা এতই সুন্দর চোখের পানি আর ধরে রাখা গেল না। সাথী আপু ও তামিম ভাইয়ার নাটক আরো চাই।”

হাসিনা আক্তার নামের আরেক দর্শক নাটকটি দেখে লিখেছেন, “কোনোদিন নাটক দেখে চোখে পানি আসে নাই। প্রথমবার চোখ দিয়ে পানি চলে আসছে। আামার এমন দুটি মেয়ে আছে, কারো জীবনে এমন কষ্ট দিওনা আল্লাহ।” অন্য আরেক দর্শক লিখেছেন, “আমি একজন মা। আমি সত্যিই নাটকটা দেখে মুগ্ধ হয়ে গেছি। আমি এক মুহূর্তের জন্য কান্না থামাতে পারিনি। সত্যিই নাটকটার কোন তুলনা নাই, অসাধারণ হয়েছে।”

এমন আরো হাজার হাজার মন্তব্য চোখে পড়বে নাটকটির ইউটিউব লিংকে! নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন শায়লা সাথী। এছাড়া আরও অভিনয় করেছেন তামিম খন্দকার, ইন্তেখাব দিনার, সাবেরী আলম এবং শিশু শিল্পী ফ্রেয়াসহ অনেকে।

একটি সরল মেয়ের জীবনচক্র, বাস্তব সমাজের দৃষ্টিভঙ্গি আর মা ও মেয়ের যন্ত্রণা—সব মিলে দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে বলে মনে করেন নির্মাতা। অফট্রাকের গল্প হলেও স্ক্রিনপ্লেতে গতি এনে আধুনিক মেকিংয়ের ছোঁয়া আনা হয়েছে যেন মানুষ ভাবনার খাদে সহজে ডুব দেয়। এমনটাই জানালেন আর্থিক সজীব।

নির্মাতা বলেন, “এই নাটকটিতে আমি একজন সহজ সরল মাটির মেয়ের জীবনের কষ্ট গুলো তুলে ধরেছি, নাটকটিতে একাধিক মন্তাজের ব্যবহার করা হয়েছে, এটি একটি অফ-ট্রাকের সিনেমাটিক গল্প। এই গল্পে শায়লা সাথী দারুণ অভিনয় করেছেন, ‘মাটির মেয়ে’ মা ও মেয়ের ইমোশনাল বন্ডিং মানুষকে কাঁদাবে!”

Tags: ইউটিউব ট্রেন্ডিংইন্তেখাব দিনারনাটকমাটির মেয়েলিড বিনোদনসাবেরী আলমসিনেমা
Previous Post

জয়সওয়ালের আউট নিয়ে বিতর্ক, আলোচনায় বাংলাদেশি আম্পায়ার সৈকত

Next Post

পাকিস্তান ছেড়ে যাচ্ছে মাইক্রোসফট

Next Post
মাইক্রোসফটের অফিস ভবনের আধুনিক গ্লাস ফেসিং সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ছেড়ে যাচ্ছে মাইক্রোসফট

বন্যার পানিতে ফ্লাড গেজের উচ্চতা ৫ ফুটের বেশি দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় বিপর্যস্ত টেক্সাসে মৃত্যু বেড়ে ২৪, নিখোঁজ ২৫ শিশু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT