চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ আগস্ট দেশের মানুষের মুক্তির ইশতেহার ঘোষণা করবে এনসিপি: নাহিদ ইসলাম

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
8:20 অপরাহ্ন 04, জুলাই 2025
in জনপদ, দিনাজপুর
A A
নাহিদ, বাংলাদেশের রাজনীতিবিদ, সাক্ষাৎকারে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। জুলাই-আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। সেই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ব। যেখানে বৈষম্য থাকবে না, ফ্যাসিবাদ থাকবে না। আমরা দেশে নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেব না। তাই আগামী ৩ আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইস্তেহার ঘোষণা করবে এনসিপি।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউটের সামনে জুলাই পদযাত্রায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান থেকে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ পর্যন্ত দেশ গড়তে জুলাই পদযাত্রায় নাহিদ আরও বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের এবারের স্বাধীনতা যাতে বেহাত না হয়, সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। এ কারণেই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। আমরা এখন লড়াই করছি নতুন দেশ গঠনের জন্য। যেখানে আর বৈষম্য থাকবে না, থাকবে না ফ্যাসিবাদ, অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজী। এজন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থে তরুণ সমাজ যতবার এগিয়ে এসেছে ততবার সফল হয়েছে।’

এসময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ সেলিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-সমর্থকরা উপস্থিত ছিলেন।

পদযাত্রা শেষে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে স্বাক্ষাত করে সমমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় তিনি আরও বলেন, ‘আমরা ভাতের অধিকার চাই, শিক্ষার অধিকার চাই ও সুচিকিৎসার অধিকার চাই। আমরা অন্য কোনো দেশের দালালি করব না। আমরা জীবন দিয়ে ও রক্ত দিয়ে হলেও এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য এ দেশকে নতুন করে গড়ে তুলবো।’

Tags: জাতীয় নাগরিক পার্টিজুলাই ঘোষণাপত্রপদযাত্রা
Previous Post

জাম্বিয়ায় হাতির আক্রমণে গেল দুই পর্যটকের প্রাণ

Next Post

মুরাদনগরের সেই নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানোর মূল অভিযুক্ত গ্রেপ্তার

Next Post
নির্যাতনের ভিডিও ছড়ানোর মূল অভিযুক্ত গ্রেপ্তার, পুলিশি নিরাপত্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মুরাদনগরের সেই নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানোর মূল অভিযুক্ত গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্মিথ ও ব্রুক উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের তৃতীয় দ্রুততম টেস্ট সেঞ্চুরি স্মিথের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT