চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্ষয়ের জায়গা কেড়ে নিলেন আমির!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 04, জুলাই 2025
in বিনোদন
A A
অভিনেতা আমির খান ও অক্ষয় কুমার, দুই তারকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রি-রিলিজে খুব একটা আলোচনায় না থাকলেও, দর্শকের মুখে-মুখে প্রশংসা ছড়িয়ে পড়ে ‘সিতারে জমিন পার’ অপ্রত্যাশিতভাবে বিশাল সাফল্য অর্জন করেছে। কনটেন্ট-নির্ভর এই ছবিটি ২০২৫ সালের অন্যতম আলোচিত ও বাণিজ্যিকভাবে সফল বলিউড সিনেমা হিসেবে জায়গা করে নিতে চলেছে।

১৪তম দিনেও ছবিটি বক্স অফিসে দারুণ আয় করে চলেছে! এমনকি অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’-এর আজীবন আয়কে ছুঁতে বাকি মাত্র ২ লাখ!

আমির খান অভিনীত স্পোর্টস কমেডি ড্রামা ‘সিতারে জমিন পার’। দ্বিতীয় সপ্তাহ শেষে ছবিটি প্রায় ১৩৫ কোটির ঘরে পৌঁছে গেছে। এখন অক্ষয় কুমারের স্কাই ফোর্স-এর আজীবন আয় (₹১৩৪.৯৩ কোটি) ছোঁয়ার জন্য ছবিটির প্রয়োজন মাত্র ২ লাখ টাকা। অর্থাৎ ১৫তম দিনেই আমিরের এই ছবি ২০২৫ সালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি হয়ে উঠতে চলেছে।

১৪তম দিনে ‘সিতারে জমিন পার’ আয় করেছে ২.৪৩ কোটি রুপি, যদিও এটা আগের দিনের তুলনায় ১০% কম! ১৪ দিনে এই ছবির মোট আয় ১৩৪.৯১ কোটি রুপি! অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ এর আজীবন আয় ১৩৪.৯৩ কোটি রুপি! বাকি মাত্র ২ লাখ রুপি! এরপরই অক্ষয়ের সিনেমাটিকে হঠিয়ে ২০২৫ সালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ৪ নম্বরে চলে যাবে ‘সিতারে জমিন পার’।

২০২৫ সালের সেরা ৫টি হিন্দি সিনেমার আয় (নেট):
১. ছাভা – ৬১৫.৩৯ কোটি রুপি
২. হাউসফুল ৫ – ১৯৭.০৫ কোটি রুপি
৩. রেইড ২ – ১৭৯.৩০ কোটি রুপি
৪. স্কাই ফোর্স – ১৩৪.৯৩ কোটি রুপি
৫. সিতারে জমিন পার – ১৩৪.৯১ কোটি রুপি

লাভ ও বাজেট বিশ্লেষণ
‘সিতারে জমিন’-এর বাজেট ছিলো ৯০ কোটি রুপি। ১৪ দিনে এটি আয় করে ১৩৪.৯১ কোটি (নেট)। গ্রস হিসেবে সিনেমাটি আয় করে ১৫৯.১৯ কোটি রুপি! লাভ ৪৪.৯১ কোটি রুপি!

Tags: অক্ষয় কুমারআমির খানবলিউডসিতারে জমিন পারসিনেমাহিন্দি সিনেমা
Previous Post

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Next Post

কড়া গোপনীয়তা ও শর্তে পালন হবে ইয়ামালের জন্মদিন

Next Post
অলিম্পিক স্বর্ণপদক জেতা নারী অ্যাথলেটের উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

কড়া গোপনীয়তা ও শর্তে পালন হবে ইয়ামালের জন্মদিন

সৌদির আল-হিলাল ফুটবল ক্লাবের কোচের ছবি, সংবাদ প্রতিবেদনের জন্য উপযুক্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

জোতার মৃত্যুশোক ছায়া ফেলেছে সৌদির আল-হিলালেও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT