চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ে ছাত্রদলের এক অকুতোভয় যোদ্ধার গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 অপরাহ্ন 03, জুলাই 2025
in অন্যান্য, রাজনীতি
A A
জনপ্রিয় ছাত্রদল নেতা জনতার মাঝে চলাফেরা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ের উত্তাল আন্দোলন। রাজপথে যখন ছাত্র-জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল র‌্যাব, পুলিশ আর আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীরা, ঠিক তখনই জীবনের ঝুঁকি স্বত্ত্বেও ছাত্রজনতাকে সাথে নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রতিরোধ গড়ে তুলেছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন রেজা শিশির।

জানা যায়, মোহাম্মদপুরের রাজপথে সহ-যোদ্ধাদের সাথে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।

ছাত্রদলের কেন্দ্রীয় এই নেতার উপর আক্রমণ চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগের অস্ত্রধারী বাহিনী। কিন্তু পিছু হটেননি শাহিন রেজা শিশির। তার বজ্রকণ্ঠের স্লোগানে, তার প্রতিরোধের বজ্রআঘাতে— জুলাই-আগস্টের সেই দিনগুলোতে কেঁপে উঠেছিল ঢাকার অন্যতম হটস্পট মোহাম্মদপুর।প্রফুল্ল ব্যক্তির পোর্ট্রেট, পরিপাটি পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহিন রেজা শিশির বলেন, মোহাম্মদপুর ছিল গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান হটস্পট। সেসময় মুহূর্মুহু গুলির মুখেও ছাত্রজনতাসহ আমরা পিছু হটিনি। বরং আমরাই প্রথমে ছাত্রজনতাকে সাথে নিয়ে গণভবনের সামনে প্রতিরোধ গড়ে তুলেছিলাম। এরপর থেকেই আতঙ্কিত হয়ে গণভবন এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল।

জুলাইয়ের স্মতিচারণ করে তিনি বলেন, আমার সাথে থাকা বেশ কয়েকজন অভ্যুত্থানে শহীদ হয়েছেন। দু’পাশ থেকে দু’জন গুলিতে লুটিয়ে পড়েছেন। আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে গেছি। সেসময় নিরস্ত্র জনতার উপর বেপরোয়া গুলি করেছিল আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীরা। এক দুঃসহ সময় পার করে শেষ পর্যন্ত আমাদের ছাত্রজনতার বিজয় হয়েছে।

শিশির জানান, শুধু জুলাই অভ্যুত্থান নয়, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের সংগ্রাম ছিল বহু বছরের। তবে শেষ পর্যন্ত ছাত্রজনতা রাস্তায় নেমে আসায় গণঅভ্যুত্থান পরিপূর্ণতা পেয়েছে। স্বৈরাচার পালিয়েছে। এ অভ্যুত্থানের মূল স্পিরিট আমাদের ধরে রাখতে হবে। গণতন্ত্রের দিকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে গেলে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হলে এ অভ্যুত্থান পরিপূর্ণ হবে।বাংলাদেশের একজন যুবক পুড়ে যাওয়ার পর আহত অবস্থায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের আগে ২৮ অক্টোবরে বিএনপির সমাবেশে যখন আওয়ামী লীগ ও পুলিশ হামলা করেছিল বিএনপির নেতাকর্মীদের ওপর, ঠিক তখনই দুর্দান্ত সাহসের কাণ্ডারী হয়ে ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিশির। সেসময় পুলিশের উপর হামলার মামলায় ডিবি তাকে হন্যে হয়ে খুঁজেছিল ঢাকাসহ সমগ্র বাংলাদেশে।

তিনি বলেন, কী এক দুঃসহ সময় গিয়েছে আমাদের। ডিবি পুলিশ আমাকে এমন কোন দিন নাই, যেসময় খুঁজে বেড়ায়নি। ডিবি হারুন নিজে এ বিষয়টি তদারকি করত। আমার অপরাধ ছিল দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় গণতন্ত্রের পক্ষে কার্যক্রম করা। দিনের পর দিন পালিয়ে থেকেছি। কষ্ট করেছি। তবে এখন স্বৈরাচার পালিয়ে যাওয়ায় সেসব কষ্ট দূর হয়ে গেছে। জনগণ নির্বিঘ্নে কথা বলতে পারছে দেখে সেসব এখন আর কোন কষ্ট মনে হয় না।

‘জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাকে আমাদের ধারণ করতে হবে, জনগণের দুয়ারে গিয়ে জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে, এর কোন বিকল্প নেই’, বলেন ছাত্রদল নেতা শাহিন রেজা শিশির।

Tags: ছাত্রদলজুলাই আন্দোলনবিএনপিশিশির
Previous Post

ইউক্রেনে সব ধরণের অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র

Next Post

বিভাগীয় হাইকোর্ট বেঞ্চ চায় গণঅধিকার পরিষদ: শাকিল উজ্জামান

Next Post
শাকিল উজ্জামান গণমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভাগীয় হাইকোর্ট বেঞ্চ চায় গণঅধিকার পরিষদ: শাকিল উজ্জামান

ইংল্যান্ডের বিপক্ষে গিলের রেকর্ডের দিনে ভারতীয় ক্রিকেটার ধোনি মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

গিলের রেকর্ডের দিনে ইংল্যান্ডের শুরুতে বিপর্যয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT