চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দাবি নিয়ে রুয়েট শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 03, জুলাই 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
রুয়েট শিক্ষার্থীদের রাস্তা অবরোধের ছবি, বড় সংখ্যক ছাত্র-ছাত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তিন দফা দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় নগরীর তালাইমারি মোড়ে অবস্থান কর্মসূচিও পালন করেছে তারা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে নগরীর তালাইমারি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল সীমিত হয়ে পড়ে।

আন্দোলনকারীরা বলছেন, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড সম্মান পদে প্রবেশের জন্য সবার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং অবশ্যই বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

টেকনিক্যাল দশম গ্রেড সম্মান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে, আর ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী সকলেই সমান পরীক্ষার সুযোগ পান। এছাড়া বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ছাড়া কেউ ইদঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবে না, এজন্য আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।

এছাড়াও নানা বৈষম্যের চিত্র তুলে ধরে তারা বলেন, বর্তমানে পিডিবিতে এ ই পদে বিএসসি ইঞ্জিনিয়ার রয়েছে ৬২.৭ শতাংশ, আর ডিপ্লোমা থেকে প্রমোশনপ্রাপ্ত রয়েছে ৩৭.২ শতাংশ, এরপরও ডিপ্লোমারা ৫০ শতাংশ পর্যন্ত দাবি করছে।

তারা বলেন, সরকারি প্রকৌশল বিভাগে অনুমোদিত কোটা ছিল ৩৩ শতাংশ কিন্তু বাস্তবে প্রমোশন দেয়া হয়েছে ৫১ দশমিক ৬ শতাংশ, যা অনুমোদিত নয়। এছাড়া বিসিএস এর মতো সর্বোচ্চ মেধাবিত্তিক নিয়োগেও ২০২৪ সালে গণপূর্ত ক্যাডারে প্রকৌশলীদের সংখ্যা মাত্র ২৫ জন।

অন্যদিকে ২০২৪ সালে প্রমোশনপ্রাপ্ত প্রকৌশলীর সংখ্যা ১৯ জন, যা ৩৩ দশমিক ৩ শতাংশ নয়, বেড়ে হয়েছে ৪৩ শতাংশ। এটিও কোটার সীমা লঙ্ঘন।

আন্দোলনকারীরা বলছেন, বৈষম্যগুলো দূর করা হলে প্রকৌশল পেশায় মেধাবৃত্তিক নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত হবে ইঞ্জিনিয়ার শব্দের অপব্যবহার বন্ধ হবে এবং প্রকৃত পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা পাবে।

Tags: আন্দোলনরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Previous Post

ভারতের শিক্ষার্থীদের জুম্বা পাঠের নির্দেশ সরকারের

Next Post

দাবানলে বিপর্যস্ত গ্রিসের ক্রিট দ্বীপ

Next Post
ক্রিট দ্বীপে দাবানলে ধ্বংসপ্রাপ্ত এলাকা ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবানলে বিপর্যস্ত গ্রিসের ক্রিট দ্বীপ

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যার ছবি, হত্যাকাণ্ডের তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT