চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবানলে বিপর্যস্ত গ্রিসের ক্রিট দ্বীপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 03, জুলাই 2025
in আন্তর্জাতিক
A A
ক্রিট দ্বীপে দাবানলে ধ্বংসপ্রাপ্ত এলাকা ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিসের ক্রিট দ্বীপে নিয়ন্ত্রনহীন দাবানলের কারনে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। গত বুধবার ইয়ারাপেত্রা (Ierapetra) পৌরসভার নিকটবর্তী বনভূমি এবং দুর্গম পাহাড়ি এলাকায় বুধবার শুরু হওয়া এই দাবানল প্রচণ্ড বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে।

 বৃহস্পতিবার (৩ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়,  আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারনে এই দাবানল স্থানীয়দের বসতবাড়ী, পর্যটকদের আবাসন এবং জ্বালানী স্টেশনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, দাবানলের আগুন এখন অন্তত ৬ কিমি পর্যন্ত বিস্তৃত, পাহাড়ি ভূমি, খরা পরিস্থিতি ও প্রবল বাতাস আগুন নেভানোকে আরও কঠিন করে তুলেছে। ঘন ধোঁয়া পুরো এলাকাকে ঢেকে ফেলেছে, কোথাও কোথাও দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে এসেছে। আগুনের ধোঁয়া ১০ কিমি দূরের ম্যাক্রি গিয়ালোস সমুদ্রসৈকত পর্যন্ত পৌঁছেছে।

এখন পর্যন্ত প্রায় ১,৫০০ মানুষকে বসতি ও পর্যটন এলাকা থেকে সরিয়ে ইয়ারাপেত্রায় নেওয়া হয়েছে। এদের মধ্যে প্রায় ২০০ জনকে শহরের ইনডোর স্পোর্টস এরেনায় আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া ইয়ারাপেত্রার কাছে একটি হোটেল থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। ফেরমা বং আগিয়া ফোতিয়া এলাকায় বসবাসকারী ও পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে—বাতাসের বিষাক্ততা, প্রচণ্ড তাপদাহ এবং ছাই পড়ার কারণে।

আগুন নিয়ন্ত্রন এবং উদ্ধার কাজে এখন পর্যন্ত ১৫৫ জন দমকলকর্মী, ৮টি বিশেষ পদাতিক দল  ৩৮টি দমকল যান এবং চারটি হেলিকপ্টার কাজ করছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতা হিসেবে ক্রিটের সব হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।

Tags: আগুনগ্রিসদাবানল
Previous Post

তিন দাবি নিয়ে রুয়েট শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

Next Post

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪

Next Post
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যার ছবি, হত্যাকাণ্ডের তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনের বহির্দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫তম বিসিএসের ভাইবা শুরু ৮ জুলাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT