চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুল্ক ছাড়া বিদেশ থেকে আনা যাবে মোবাইল-স্বর্ণালংকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 পূর্বাহ্ন 03, জুলাই 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বিদেশ থেকে আসা যাত্রীরা ব্যাগেজ নিয়ে বিমানবন্দরে অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশফেরত যাত্রী ও প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশোধন করা হয়েছে ব্যাগেজ রুলস। এখন থেকে মোবাইল ফোন ও অলংকারসহ বেশ কিছু ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবেন বিদেশফেরত যাত্রী ও প্রবাসীরা। তবে সুবিধার অপব্যবহার ঠেকাতে যুক্ত হয়েছে কিছু শর্তও।

এক বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য জানান। নতুন বিধিমালাটি “অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০২৫” নামে ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

এনবিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২ জুন, ২০২৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড নতুন ব্যাগেজ রুলস (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) জারি করেছে, যা বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে কার্যকর হবে। পর্যটক যাত্রী, প্রিভিলেজড পার্সন, ট্রানজিট যাত্রী, ক্রু এবং উপকূলীয় পণ্যের ক্ষেত্রে এই বিধিমালা প্রযোজ্য হবে না।

এতে বলা হয়, বিভিন্ন অংশীজন এবং মাঠ পর্যায়ের দপ্তরসমূহের মতামত বিবেচনা করে প্রবাসী বাংলাদেশিদের ব্যাগেজ সুবিধা বাড়ানো ছাড়াও আরো কিছু বিষয় এসআরও নং ৩১২ আইন/২০২৫/১০২/কাস্টমস এর মাধ্যমে এই অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০২৫ সংশোধন করা হয়েছে।

হালনাগাদ ব্যাগেজ বিধিমালার উল্লেখযোগ্য পরিবর্তনগুলো:
বিদ্যমান ব্যবস্থায় শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিবর্তিত ব্যবস্থায় একজন ভ্রমণকারী যাত্রী শুল্ক পরিশোধ না করে প্রতি বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ইস্যুকৃত বিএমইটি কার্ডধারী এবং ন্যূনতম ৬ মাস বিদেশে অবস্থান করেছেন এমন প্রবাসী বাংলাদেশি কোন শুল্ক-কর না দিয়ে বছরে ২ টি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

নতুন ব্যবস্থায়, কোনোরূপ শুল্ক-কর পরিশোধ না করে একজন যাত্রী কোন পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অথবা কয়েকবার ভ্রমণে সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার বা ২০০ শত গ্রাম ওজনের রৌপ্যের অলংকার আনতে পারবেন।

নতুন বিধিমালা অনুযায়ী, তোলা প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করে একজন যাত্রী কোন পঞ্জিকা বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন।

বিদেশ হতে আগত সকল যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিতে পারবেন। তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে কাস্টমস হল বা কাস্টমস এলাকা ত্যাগ করার পূর্বেই ব্যাগেজ ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লিখিত পরিবর্তন ব্যতীত ব্যাগেজ বিধিমালার অন্যান্য সুবিধাবলী পূর্বের মতোই বহাল থাকবে।

Tags: বিদেশ ফেরতমোবাইল ফোনস্বর্ণালংকার
Previous Post

ভিন্ন নামে ছেলের যুক্তরাজ্যে অ্যাপার্টমেন্ট ক্রয়, চাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী

Next Post

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক প্রধানকে পদত্যাগ করতে বললেন ট্রাম্প

Next Post
ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানের ছবি, গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক প্রধানকে পদত্যাগ করতে বললেন ট্রাম্প

চারজন যুবক হাসিমুখে আনন্দে ভরা ছবি, ঘরে বসে বন্ধুদের সাথে মজা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে কবে থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT