চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোচনীয় পরাজয়ের পর যা বললেন মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 অপরাহ্ন 02, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার দেয়া ২৪৫ রানের লক্ষ্যে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর ৭১ রানের জুটিতে জয়ের পথে এগোচ্ছিল টিম টাইগার্স। দলীয় ১০০তে শান্ত রানআউট হয়ে ফেরার পর ধস নামে। ৫ রানের মধ্যে ৭ উইকেট হারায় বাংলাদেশ। ১০৫ রানে ৮ উইকেট হারানোর হার ছিল শুধু সময়ের ব্যাপার। জাকের আলী ফিফটি করে ব্যবধান কিছুটা কমান। এড়াতে পারেননি পরাজয়। ৭৭ রানে হেরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু হয়েছে টাইগারদের।

কলম্বোতে ওয়ানডে অধিনায়কত্বে নতুন যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের। তবে লম্বা মেয়াদে নেতৃত্বের অভিষেকটা রাঙাতে পারেননি মিরাজ। লঙ্কানদের বিপক্ষে পরাজয়ের পর ব্যাটিং ধসকে দায় দিচ্ছেন তিনি। পাশাপাশি উইকেট বদলে যাওয়ার কথাও তুলেছেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ প্রথমে বোলারদের প্রশংসা করেছেন। বলেছেন, ‘উইকেট ভালো ছিল, আমরা খুব ভালো বোলিং করে শুরুর দিকে উইকেট তুলে নিয়েছিলাম। তবে ইনিংসের মাঝামাঝি সময় আমরা তেমন ভালো বোলিং করতে পারিনি। আসালাঙ্কা যেভাবে খেলেছেন তার জন্য তাকে কৃতিত্ব দিতে হবে, অসাধারণ খেলেছেন। যদি আমরা মাঝের ওভারে উইকেট পেতাম, তাহলে আমরা ফিরে আসতাম। এখানে খুব গরম ছিল। দুই গুরুত্বপূর্ণ বোলারের (মোস্তাফিজুর রহমান এবং তানভীর ইসলাম) ক্র্যাম্প হয়েছিল।

নাজমুল হোসেন শান্তর রানআউটটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, মন্তব্য মিরাজের। বলেছেন, শান্ত ও তানজিদ সত্যিই ভালো ব্যাটিং করেছিলেন। কিন্তু সেই রানআউট খেলাটিকে তাদের পক্ষে ঘুরিয়ে দেয়। আমার মনে হয় পরপর দুই উইকেট হারানো আমাদের জন্য ক্ষতিকর ছিল। শেষদিকে আমাদের একটা জুটি ছিল, কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।’

শ্রীলঙ্কার রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন চারিথ আসালাঙ্কা। অধিনায়কের সেঞ্চুরির ১০৬ রানের সুবাদে ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ভালো শুরুর পর খেই হারায় বাংলাদেশ। অলআউট হয় ১৬৭ রানে, শ্রীলঙ্কা জয় পায় ৭৭ রানে।

Tags: কলম্বোবাংলাদেশ-শ্রীলঙ্কামিরাজলিড স্পোর্টসশান্ত
Previous Post

সরকারের প্রতি আস্থার প্রতিফলন চায় পল্লী বিদ্যুৎ সমিতি

Next Post

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

Next Post
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT