চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনুদানে মূলধারার সিনেমা উপেক্ষিত’, আরো যেসব দাবি নিরবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 02, জুলাই 2025
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক চ্যানেল আই অনলাইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবছর যখনই চলচ্চিত্রে সরকারি অনুদান দেয়া হয়, তখনই শুরু হয় সমালোচনা! এবারও ২০টি স্বল্পদৈর্ঘ্যে ৪ কোটি টাকা এবং ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এরপর থেকে শুধু হয়েছে সমালোচনা। পরিচালকদের পাশাপাশি নায়ক নিরবও অনুদানের সিনেমা নিয়ে ক্ষোভ ঝেড়ে নিজের মতামত জানিয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এবারও মূলধারার সিনেমা উপেক্ষিত থেকে গেল। নিরব বলেন, “বিগত সময়ের মতোই এবারের অনুদান প্রক্রিয়াতেও মূলধারার সিনেমাকে উপেক্ষা করা হয়েছে। মূলধারার সিনেমায় যদি অনুদান দেয়া হয় তাহলে ম্যাস পিপল সেইসব সিনেমাগুলো দেখতে পারে। কিন্তু বিকল্প ধারার সিনেমাতে অনুদান দেয়ার ফলে এই সিনেমাগুলো ঠিকঠাক মুক্তিই পায় না।”

নিজের মতামত জানিয়ে নিরব বলেন, “বিকল্প ধারার সিনেমাগুলোর টার্গেট থাকে দেশ-বিদেশ থেকে পুরস্কার। জনগণের টাকায় নির্মিত সিনেমা যদি তারাই দেখতে না পারে তাহলে এর মূল্য থাকলো কই? এগুলো শুধু আমার একার কথা নয়, গতকাল থেকে দেখছি সিনেমা সংশ্লিষ্ট অনেকে এ বিষয়ে ফেসবুকে লেখালিখি করছেন। যাদের অনুদান দেয়া হয় বিগত ১৫ বছর খুঁজে দেখলে অনুদানের সিনেমাগুলোর ঠিকঠাক হদিস নাই। আমার কথা হচ্ছে, অনুদান দেয়ার পর একমাস পরপর খবর নেয়া উচিত। তদারকি করা উচিত। আরেকটা বিষয়, এই সিনেমাগুলোর মুক্তির ক্ষেত্রে বড় পরিসরে মুক্তি যেন পায় সেদিকও খেয়াল করা উচিত।”

নিরব নিজেও দুটি অনুদানের সিনেমার অভিনয় করেছেন। একটি নায়িকা রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’, অন্যটি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’। একটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং অন্যটি চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রাকে উপজীব্য করে নির্মিত। দুটি ছবিই মুক্তি পেয়েছে।

নিরব বলেন, আমিও অনুদানের সিনেমায় কাজ করেছি। অভিজ্ঞতা যে অনেক বেশি ভালো সেটা বলবো না। যারা অনুদান কমিটিতে থাকেন সেখানে বিকল্পধারার সিনেমা মানুষরা বেশি থাকেন। আমি বলতে চাই, শুধু বিকল্প ধারা নয়, ওই কমিটিতে মূলধারার অভিজ্ঞদের রাখা উচিত।

চলচ্চিত্র পরিচালক ও পরিবেশক অনন্য মামুন তার ফেসবুকে লিখেছেন, “শিল্প রক্ষার জন্য যদি শিল্পকলায় অডিটোরিয়াম থাকতে পারে, তাহলে চলচ্চিত্র রক্ষার জন্য প্রত্যেকটি জেলায় সরকারি সিনেমা হল নেই কেন? গত ১০ বছরে চলচ্চিত্রের যত টাকা অনুদান দেয়া হয়েছে, তাতে আদৌ চলচ্চিত্রের কোন লাভ হয়েছে বলে আমার মনে হয় না। উল্টো অনুদানের চলচ্চিত্রগুলোকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়। যেখানে আসল প্রযোজকরা বঞ্চিত হয়। গত ১০ বছরের অনুদানের টাকা দিয়ে যদি সিনেমা হল বানানো হতো, তাহলে চলচ্চিত্রের অনেক উপকার হতো।”

নিরব অভিনীত ‘শিরোনাম’ ছবিটি নির্মাণাধীন। এই নায়ক জানান, এ মাসে তিনি কানাডা থেকে ফিরে শেষ লটের শুটিং করবেন। পরে নতুন আরেক ছবি ‘গোলাপ’র শুটিং শুরু করবেন, যেখানে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমনি।

বাংলাদেশে সরকারি চলচ্চিত্র অনুদান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি অনুদান প্রকল্প। প্রতি অর্থবছরে চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ১৯৭৬ সাল থেকে সিনেমা নির্মাণের জন্য সরকারি অনুদান দেওয়া হয়ে থাকে। মাঝে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বন্ধ থাকলেও ২০০৭-০৮ অর্থবছর থেকে আবারও তা নিয়মিত হয়েছে। প্রথম অনুদান প্রাপ্ত চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ী’।

Tags: অনন্য মামুনচিত্রনায়ক নিরবনায়কলিড বিনোদনসরকারী অনুদানসিনেমা
Previous Post

ভারতের দালালির দিন শেষ: নাহিদ ইসলাম

Next Post

ভ্রান্ত তথ্যের বিরুদ্ধে লড়াই করার আহ্বান প্রধান উপদেষ্টার

Next Post
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্রান্ত তথ্যের বিরুদ্ধে লড়াই করার আহ্বান প্রধান উপদেষ্টার

বিশ্বকাপ গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষ খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT