চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক, শ্রদ্ধায় চ্যানেল আই থেকে জীনাত রেহানার বিদায়

চ্যানেল আইয়ে সংগীতশিল্পী জীনাত রেহানার জানাজা সম্পন্ন, বনানীতে হবে দাফন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 02, জুলাই 2025
in বিনোদন
A A
শোক ও শ্রদ্ধায় চ্যানেল আই থেকে জীনাত রেহানার বিদায়. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে দেশের গুণী সংগীতশিল্পী জীনাত রেহানাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়েছে। এদিন দুপুর আড়াইটার দিকে তার মরদেহ চ্যানেল আইয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

দুপুর ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয় বহু শ্রোতাপ্রিয় গানের এই শিল্পীর। বর্ষার বৃষ্টি সত্ত্বেও চ্যানেল আই চত্বরে তার জানাজায় অংশ নেন বিভিন্ন অঙ্গনের মানুষজন।

জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি চ্যানেল আইয়ের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়।

জীনাত রেহানাকে নিয়ে কথা বলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ। তিনি এই শিল্পীর আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সাথে জীনাত রেহানার সৃষ্টিশীল জীবন নিয়েও ইতিবাচক কথা বলেন।

জানাজা সম্পন্ন হওয়ার পর চ্যানেল আই থেকে জীনাত রেহানার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বনানী কবরস্থানের উদ্দেশে রওনা হয়। সেখানে চিরনিদ্রায় শায়িত হবেন এই এই শিল্পী।

চ্যানেল আইয়ে জানাজার আগে যোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে হয় শিল্পীর প্রথম জানাজা।

‘সাগরের তীর থেকে’ গানের প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সংবাদ চাউর হওয়ার পরেই চ্যানেল আইয়ে শিল্পীর সম্মানে রাখা হয় ছবি সম্বলিত শোক বই।

১৯৬৪ সালে জীনাত রেহানা বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। সেখানে ১৯৬৮ সালে জীনাত রেহানার ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করে।

১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জীনাত। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে তাকে গানে কম দেখা যেত। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’।

গুণী এই শিল্পী আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি করছেন ছোটদের গানও। জীনাত রেহানার স্বামী প্রয়াত টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ।

Tags: গানচ্যানেল আইজীনাত রেহানালিড বিনোদনশোকশোক বইসংগীত
Previous Post

‘কোনো দুর্বৃত্ত কোনো ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে’

Next Post

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার ‘এআই-হ্যান্ডঅফ’

Next Post
WhatsApp অ্যাপের লোগো মোবাইল স্ক্রিনে দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার 'এআই-হ্যান্ডঅফ'

ছাত্ররা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে ছাত্ররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT